শিল্পবোধ ও শিল্পচৈতন্য

DOI: https://doi.org/10.62328/sp.v27i2.5
Crossmark

Authors

Abstract

সমাজ ও সভ্যতার বহুশতাব্দীবিস্তৃত ক্রমবিবর্তনের ধারায় শিল্পকলার বিকাশ ও বিচিত্রমুখী অভিযাত্রাকে কোনো সুনির্দিষ্ট পরিণতির সীমায় চিহ্নিত করা যায় না। যদিও আধুনিক শিল্পকলা একটা সামগ্রিক আয়তন নিয়ে বিদ্যমান। কোনো কোনো ক্ষেত্রে তার সাফল্যও পরিণতিস্পর্শী, কিন্তু এই সাফল্যমণ্ডিত পরিণতির মধ্যেও নিহিত রয়েছে অগ্রগতির নিগূঢ় বীজমন্ত্র। কেননা, শিল্পকলা মানবকল্পনার এমন এক ধরনের অভ্যন্তর সৃজনপ্রক্রিয়া (an inner creation of the imagination ), যা আবহমান ঐতিহ্য-প্রবাহের অঙ্গীকার সত্ত্বেও প্রগতিচঞ্চল। সুতরাং মানুষের সৃষ্টিশীলতার এই গৌরবোজ্জ্বল প্রান্ত পরিবর্তনশীল ও রূপান্তরপরায়ণ, নির্দিষ্ট কাল বা যুগঅতিক্রান্ত। কিন্তু প্রতিটি যুগঅভিরুচির কাছেই নবতর তাৎপর্য নিয়ে প্রকাশমান, কখনো কখনো এ-কথাও বলা হয় যে, প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তে শিল্পকলার ব্যাখ্যায় সমকালীন দৃষ্টিভঙ্গিই অন্বিষ্ট। যেমন, মানুষের অবয়বগত সৌন্দর্যসম্পর্কিত ভিক্টোরীয় যুগের ধারণার সাথে অতি-বর্তমান কালের ধারণার পার্থক্যের স্বরূপ নির্দেশ করে বলা হয়: 'Our attitude towards artistic beauty also changes from era to era' কোনো শিল্প-বিবেচনার সাম্প্রতিক উদ্যোগকে এই দৃষ্টিভঙ্গি থেকেই গ্রহণ করা বাঞ্ছনীয়। কারণ, প্রত্যেক যুগেরই শিল্প-বিচার বা শিল্প-আস্বাদনের একটা নিজস্ব অভিরুচি থাকে। সেই সব যুগ-অভিরুচি-প্রবাহের সাথে যুক্ত হয় আমাদের সমকালীন দৃষ্টি ও অনুভবের নতুনত্ব। সৈয়দ আলী আহসানের ‘শিল্পবোধ ও শিল্পচৈতন্য' গ্রন্থটি দৃষ্টিভঙ্গি, অনুভব ও বিশ্লেষণ-প্রক্রিয়ার নতুনত্বে বাংলাদেশের শিল্প-বিবেচনার ধারায় একটি মৌলিক সংযোজন। মৌলিক এ কারণে যে, বাংলাদেশে শিল্প-সৃষ্টির ইতিহাস দীর্ঘদিনের হলেও শিল্পবিচারের যথার্থ মানদণ্ড বিনির্মাণের ক্ষেত্রে একটা মন্থর ও অমনোযোগী পদক্ষেপ লক্ষ্য করা যায়। এ-বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচিত হলেও, তা অধিকাংশ ক্ষেত্রেই বর্ণনাধর্মী, বিশ্লেষণ-বিমুখ ও খণ্ডিত। বিশ্বশিল্পের ঐতিহ্যধারার সাথে সঙ্গতি রেখে নন্দনতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির যুগপৎ সম্মিলন-প্রচেষ্টা সেখানে দুর্নিরীক্ষ্য। শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত এ-সকল গ্রন্থে অধিকাংশ ক্ষেত্রেই গুরুত্বপ্রদান করা হয়েছে তার রীতি বা করণকৌশলের [technique] ওপর। এবং আলোচনার চারিত্রও অনেকটা উপস্থাপনমূলক। শিল্পকলাকে সামগ্রিক আয়তনে সংবদ্ধ করে তার সমাজ-নন্দনতাত্ত্বিক ও দার্শনিক ভিত্তির আলোচনা হয়নি বললেই চলে। এ-দিক থেকে আলোচ্য গ্রন্থটি নিঃসন্দেহে একক ও ব্যতিক্রমধর্মী প্রয়াস।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

1984-04-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শিল্পবোধ ও শিল্পচৈতন্য. (1984). সাহিত্য পত্রিকা, 27(2), 123-138. https://doi.org/10.62328/sp.v27i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%