আহমদ শরীফ : কিছু অজানা কথা
Abstract
বাংলাদেশে আহমদ শরীফ-এর মতো হাতে গোনা চার থেকে পাঁচজন লিখিয়ে পাওয়া যাবে যাঁরা কোন সময়ই সরকারি বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বেড়াজালে নিজেদের জড়াননি। তাই তাঁরা মননশীল লেখক হিসেবে অজ্ঞাত থেকে গেছেন বা তাঁদের চিন্তাসমৃদ্ধ গ্রন্থগুলো লেখা-পড়া জানা মানুষের কাছে অপঠিত থেকে গেছে। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে মৃত্যুর পরবর্তী বছর অবধি প্রতিবছর গড়ে দুটো করে আহমদ শরীফ-এর মৌলিক রচনা সংবলিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক শতের অধিক মননশীল গ্রন্থ অপঠিতই নয়, অগোচরেও থেকে গেছে। এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে তাঁর রচিত ও প্রকাশিত মৌলিক রচনার মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১৩৮৪৪ অর্থাৎ ছাপাকৃত প্রতি পৃষ্ঠাকে হাতের লেখায় ২ পৃষ্ঠা করে ধরলে তাতে ৩৪৬১২ পৃষ্ঠা হয়। অবশ্য এই সংখ্যাটি শুধুমাত্র তাঁর মৌলিক রচনার হিসেবে এবং সম্পাদিত গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা যদি হিসেব করা হয় তবে মুদ্রিত পৃষ্ঠার সংখ্যা সব মিলিয়ে লক্ষের অধিক হবে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.