আহমদ শরীফের কয়েকটি সাক্ষাৎকার

DOI: https://doi.org/10.62328/sp.v44i3.10
Crossmark

Authors

Abstract

এই রচনাটিতে আহমদ শরীফের প্রকাশিত বিভিন্ন সাক্ষাৎকার অবলম্বন করে তাঁর রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক, দার্শনিক এবং অন্যান্য চিন্তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জাগতিকতা অধ্যাপক আহমদ শরীফ বাংলাদেশে জাগতিক চিন্তার অন্যতম অগ্রপথিক। তিনি তাঁর সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস দিয়ে জাগতিক চিন্তাকে বিকশিত করেছিলেন। ছোটবেলাতেই তাঁর মধ্যে জাগতিক চিন্তার লক্ষণ দৃষ্ট হয়। ফেব্রুয়ারি ১৯৯৮ সনে আবুল আহসান চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন : “আমার নাস্তিক্যবোধের জন্ম হলো একেবারে গোড়া থেকে।... আমি স্কুলের ছাত্র। বোধ হয় ক্লাস এইট ।.... আমি নামাজ পড়েছি। এমনকি আগে গিয়ে আমাদের নিজেদের মসজিদে মোয়াজ্জিনের আগে আগে আমি আজান দিতে আনন্দ পেতাম। সেরকম এক সময় গেছে আমার।... তাহাজ্জোতের নামাজও পড়েছি মাস দেড় মাস।... ধর্মটা সত্যি যাচাই করার জন্যে কোরান পড়েছি। আমি আরবি জানি না—ইংরেজিতে কোরান সবচেয়ে ভালো তর্জমা মওলানা মোহাম্মদ আলীর, খুব লারনেড লোক, আরও মওলানা ইউসুফ আলীর - তাঁর সুন্দর ট্রানশ্লেশন— বাইবেলের মতো ভাষা, আমি পড়েছি। তারপর বাইবেল পড়লাম। তারপর বেদ পড়লাম—উপনিষদ পড়লাম—দেখি যে, কোনো দুটি মেলেনা। এবং কোনো রিজন নেই । এগুলো দেখে শুনে বুঝে তোমাকে কেমনে বলি – আমি আস্তিক থাকতে পারলাম না। আমি আস্তিক থাকার জন্যে দেখলাম— দেখি যে বোগাস! এমন বোগাস যে অনর্থক মানুষ ভোগে।” কিন্তু এই যে জাগতিক চেতনায় উত্তরণ এটা ঠিক কবে কিভাবে ঘটল এবং এর উপাদানই বা কি? আপাতত তথ্যের অভাবে সঠিক সময় নিরূপণ করা গেল না। তবে এইটুকু হয়ত বলা যায়, ছোটবেলা থেকেই তার মধ্যে যে ঔৎসুক্য এবং কৌতূহল জাগ্রত ছিল তারই ধারায় ক্রমে তার মধ্যে জাগতিকতা গড়ে উঠেছে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আহমদ শরীফের কয়েকটি সাক্ষাৎকার . (2002). সাহিত্য পত্রিকা, 44(3), 97-110. https://doi.org/10.62328/sp.v44i3.10

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%