‘রবীন্দ্র-ভাবনা' : সাহিত্য-বিচার-পদ্ধতি ও সাহিত্যচিন্তা

DOI: https://doi.org/10.62328/sp.v44i3.8

Authors

  • মোহাম্মদ আজম University of Dhaka Author

Abstract

স্বাধীনতার অব্যবহিত পূর্বের কবছর এবং স্বাধীনতা-পরবর্তী প্রায় তিন দশকের দীর্ঘ সময়-পরিসরে আহমদ শরীফ বাংলাদেশের বিদ্বৎসমাজে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। জীবদ্দশায় তিনি ভোগ করেছিলেন নমস্য এক দিক-নির্দেশকের ভূমিকা, আর মৃত্যুর পরও তাঁর কৃতি চিহ্নিত হয়েছে ঈর্ষণীয় মহিমা ও শ্রদ্ধায়। বাঙালির সাহিত্য ইতিহাস ও সংস্কৃতিতে, তাঁর প্রধান বিচরণক্ষেত্রে, তিনি সৃষ্টিশীল অনন্যতায় বারংবার দীপিত-প্রাণিত-প্রশ্নাকুল করেছিলেন সমকালকে। স্বাতন্ত্র্য-চিহ্নিত দৃষ্টিতে বাঙালির প্রধান পুরুষদের পুনঃপাঠ করেছেন তিনি, প্রশ্নালোকে উন্মুক্ত করেছেন তাঁদের অনালোকিত-স্বল্পালোকিত কোনো-কোনো প্রান্তদেশ; আর এভাবে, আকাঙ্ক্ষা জাগাতে চেয়েছেন বৃহৎ ও মহৎ জীবনের প্রতি। স্বভাবতই তিনি বারবার ফিরে তাকিয়েছেন বাঙালির মহত্তম প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের বিপুলায়তন জীবন ও সৃষ্টিতে। ১৯৬৮ সালে প্রকাশিত তাঁর প্রথম প্রবন্ধ-গ্রন্থে সংকলিত হয়েছিল অন্তত চারটি রবীন্দ্র-বিষয়ক রচনা। আর তাঁর শেষ রচনাটিও রবীন্দ্রনাথকে নিয়েই লেখা। এই সুদীর্ঘ সময়ের ব্যবধানে তাঁর রবীন্দ্র-বিবেচনায় পরিবর্তন ঘটেছে, দৃষ্টিভঙ্গি ও বিচারের মানদণ্ডও একরকম থাকে নি। বহুল আলোচিত বিতর্কিত একাধিক প্রবন্ধের উপস্থিতিতে আর নিজস্ব ঘরানার সাহিত্যচিন্তার তাপে-ভাঁপে আহমদ শরীফের রবীন্দ্র-ভাবনা বিশিষ্টতা পেয়েছে।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

‘রবীন্দ্র-ভাবনা’ : সাহিত্য-বিচার-পদ্ধতি ও সাহিত্যচিন্তা . (2002). সাহিত্য পত্রিকা, 44(3), 73-84. https://doi.org/10.62328/sp.v44i3.8