আহমদ শরীফের গদ্যশৈলী

DOI: https://doi.org/10.62328/sp.v44i3.7
Crossmark

Authors

Abstract

আহমদ শরীফ-মানস বহুমাত্রিক জীবনের বহুমাত্রিক প্রশ্নে বিদ্ধ। বাস্তবের সাম্প্রতিক খণ্ড তাঁর মনে বহুমাত্রিক প্রশ্ন তোলে, অতীত সেই প্রশ্নে রসদ যোগায়, বিশ্বসভ্যতা-সংস্কৃতি-দর্শন, বিচিত্র মানব বিদ্যা সে-প্রশ্নকে পুষ্ট করে এবং সমাজতান্ত্রিক চেতনা উত্তর-অনুসন্ধানে ও জীবন-ব্যাখ্যায় তাঁকে সহায়তা দেয়। অতীত-বর্তমানের, দেশের ও বিশ্বের ঘটনাপ্রবাহকে তিনি শুধু নিজের মধ্যে বিন্যস্তই করেন না, তাতে যোগ করেন বিশিষ্ট তাৎপর্য। এই যে বহুল ব্যাপ্ত জীবন তিনি নিজের মধ্যে সংহরণ করে নিয়েছিলেন, তাকে ভাষিক রূপ দিতে গিয়ে সমাজ-ইতিহাস-জীবনের ঘটনাপ্রবাহের প্যাটার্নকেই তিনি ব্যবহার করেছেন। ইতিহাসে, সমাজে, জীবনে যেমন ঘটনাগুলো সাদৃশ্য. বৈসাদৃশ্য, বৈপরীত্যের বহুল সম্পর্ক-সূত্রে বাঁধা, তাঁর গদ্যেও বিভক্তি-প্রত্যয় সংযোজনে, অনুপ্রাস সৃষ্টিতে, পদ ও পদগুচ্ছের প্রয়োগে সেই একই ধরনের সম্পর্ক-সূত্রের বন্ধন লক্ষ করা যায়। তাঁর গদ্যের রূপকর্ম, শৈলী বা অবয়ব এবং আত্মা জীবনকাঠামো ও আত্মারই প্রতিরূপ। বোধে ও বিষয় চেতনায় অবিরাম প্রশ্নবিদ্ধ বলে তাঁর পদ ও পদগুচ্ছের দ্যোতক (ধ্বনি) ও 'দ্যোতিত' (ব্যাঙ্গার্থ, লক্ষণার্থ, অভিধেয়ার্থ) অতীত ও কালিক ইতিহাসের প্যাটার্নের বহুমাত্রিকতা পেয়েছে। শুধু তাই নয়, তাঁর গদ্যের ভঙ্গিতে ন্যায় ও গাণিতিক বুদ্ধি প্রবল। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আহমদ শরীফের গদ্যশৈলী . (2002). সাহিত্য পত্রিকা, 44(3), 57-71. https://doi.org/10.62328/sp.v44i3.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%