আহমদ শরীফের দৃষ্টিতে বাঙালির চরিত্র
Abstract
বাঙালির অনেক মন্দ বা খারাপ স্বভাব-চরিত্রের উল্লেখ করে আহমদ শরীফ আমাদের সমাজে প্রায় চল্লিশ বছর আগেই খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের ইতিহাস, বাঙালির নৃতাত্ত্বিক-সংস্কৃতি, চিরায়ত বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্য, লোকায়ত মনন-সাধনার রূপ-স্বরূপ আহমদ শরীফের থেকে অধিক অনুধ্যান অনুশীলন করেছেন কজন? অনেকেই বলেছেন, আহমদ শরীফ ছিলেন এক্ষেত্রে তাঁর সমকালীন এবং পূর্বসূরি গবেষকদের মধ্যে অদ্বিতীয়। কার্ল মার্কস তাঁর পূর্বসূরি দার্শনিকদের ঋণ স্বীকার করেও যেমন অনন্যসাধারণ মনস্বিতার স্বাক্ষর রেখেছিলেন, আহমদ শরীফও তেমনি তাঁর পূর্ববর্তী অতুল সুর, নীহাররঞ্জন রায় প্রমুখের ঋণ স্বীকার করেও বাংলা ও বাঙালির ইতিহাস অনুশীলন ও প্রণয়নে অধিকতর কৃতিত্ব দেখিয়েছেন। বাংলার প্রায় আড়াই হাজার বছরের জীবন চর্যার দালিলিক প্রমাণ পরীক্ষা করে যে শতগ্রন্থ তিনি রচনা সম্পাদনা করেছেন, তাতে তিনি দেখাবার চেষ্টা করেছেন যে : “আমাদের বাঙালীদের বড় হবার সম্ভাবনা ছাড়া আর কিছু নেই৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.