আহমদ শরীফ : দ্রোহী নিঃসঙ্গ ও দূরবর্তী

DOI: https://doi.org/10.62328/sp.v44i3.5
Crossmark

Authors

Abstract

গভীর দার্শনিক অভিজ্ঞানসমৃদ্ধ রবীন্দ্রনাথের প্রবাদসদৃশ গীত-চরণটি হচ্ছে—'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে'। সমস্যাসংকুল ও পর্বতসমান প্রতিবন্ধকতাপূর্ণ এই পৃথিবীতে একলা চলা প্রকৃতই দুরূহ। এই উক্তির মধ্য দিয়ে সামাজিক মানুষের মৌল প্রবণতাকে আপাতদৃষ্টে যেমন অস্বীকার করা হয়েছে, তেমনি তার সম্প্রীতি ও বন্ধনের চিরায়ত বৈশিষ্ট্যকে করা হয়েছে অবজ্ঞা। কিন্তু এর নিহিতার্থ মানবীয় শ্রেষ্ঠত্বের নতুন মহিমাকে করেছে উন্মোচিত। কল্যাণমুখী ও ইতিবাচক আদর্শ এবং সত্যে অবিচল মানুষ জীবনের পথে সঠিক অনুসারী লাভে ব্যর্থ হলেও সত্য ও আদর্শের আলোকে একাকীই পথ-পরিক্রমায় স্থিতধী থাকতে পারেন। পাশাপাশি, জীবনপথের দুঃসাহসী যাত্রায় তিনিই একাকী অভিযাত্রী হতে পারেন, যিনি সাহসী, অবিচল ও বিঘ্নে নিজেকে প্রতিরোধে সক্ষম হন। বনে হরিণশাবক একাকী বিচরণে অক্ষম, কেননা সে দুর্বল ও শত্রুর আক্রমণ থেকে রক্ষায় অসমর্থ। অন্যদিকে ব্যাঘ্র বা সিংহশাবক একাকীই বিচরণে সমর্থ, কারণ সে শক্তিমান ও সাহসী। এতদ্ব্যতীত জগতে তিনিই, আদর্শের অদ্বিতীয় অভিযাত্রী, যিনি নেতৃত্বদানসহ সকলকে একাকীই অনুপ্রাণিত ও পরিচালিত করতে পারেন। দ্রোহী পণ্ডিত ও প্রাজ্ঞ মনীষী আহমদ শরীফ স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বৌদ্ধিক পরিমণ্ডলে একাকী আদর্শিক অভিযাত্রার মাধ্যমে নির্মাণ করেছেন যুক্তিমনস্ক স্বতন্ত্রবীক্ষা ও সৌধমালা।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আহমদ শরীফ : দ্রোহী নিঃসঙ্গ ও দূরবর্তী . (2002). সাহিত্য পত্রিকা, 44(3), 39-45. https://doi.org/10.62328/sp.v44i3.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%