পাঠ্যপুস্তক রচনায় আহমদ শরীফ

DOI: https://doi.org/10.62328/sp.v44i3.3
Crossmark

Authors

Abstract

আহমদ শরীফ মধ্যযুগের বাংলা কাব্য সম্পাদনা করেছেন, সমাজ-সাহিত্য-ইতিহাস-বাঙালির ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রবন্ধ রচনা করেছেন। মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা ব্যাকরণ লিখেছেন, আর লিখেছেন তাদের জন্য সাহিত্যের পাঠ্যবই। আপাতদৃষ্টিতে মনে হয়, স্কুল-পাঠ্য সাহিত্য-সংকলন তৈরি করা সহজ; খুব বেশি চিন্তাভাবনার প্রয়োজন নেই। প্রথিতযশা লেখকদের লেখা থেকে বাছাই করে মামুলি ধরনের অনুশীলনীসহ ছেপে দিলেই চলে। হয়ত দায়িত্বহীন সংকলক ও সম্পাদকেরা তাই করেন। কিন্তু যথার্থ অর্থে কিশোরদের উপযোগী সংকলন রচনা করা দুরূহ কর্ম। এই ধরনের গ্রন্থ রচনার কালে অনেক দিকে নজর রাখতে হয়—কিশোরদের মনে সাহিত্যবোধ সৃষ্টি করা, তাদের শব্দসম্ভার বৃদ্ধি করা, উন্নত রচনাশৈলীর সঙ্গে পরিচয় ঘটানো প্রভৃতি। সাহিত্য-সম্পর্কে ছাত্রছাত্রীদের মনে কৌতূহল ও আগ্রহ জাগিয়ে তোলাও সচেতন লক্ষ্য। পাশাপাশি জাতীয় ইতিহাস-ঐতিহ্য-আদর্শ সম্পর্কে সচেতন করা, কিশোর-মনে সুপ্ত মহৎ মূল্যবোধসমূহ বিকাশে সহায়তা করার দিকেও পাঠ্যপুস্তক রচয়িতাকে নজর দিতে হয়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

পাঠ্যপুস্তক রচনায় আহমদ শরীফ . (2002). সাহিত্য পত্রিকা, 44(3), 21-30. https://doi.org/10.62328/sp.v44i3.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%