কাজী আবদুল ওদুদের ‘নবপর্যায়'-এর সমাজভাবনা
Abstract
কাজী আবদুল ওদুদের প্রথম প্রবন্ধ-সংকলন নবপৰ্য্যায়' (প্রথম খণ্ড)। এতে সাতটি প্রবন্ধ : “মুস্তফা কামাল সম্বন্ধে কয়েকটি কথা” (১৩৩২), “সাহিত্যে সমস্যা”, “মানব-মুকুট” (চৈত্র ১৩৩১), “পণ্ডিত সাহেব” (১৩৩২), “কাজি ইমদাদুল হক স্মরণে” (১৯২৬), “সৃষ্টির কথা” (১৩৩২), “সম্মোহিত মুসলমান” (১৩৩৩); এবং শুরুতে সূচিপত্রের বাইরে একটি কবিতাও রয়েছে। ১৩৩৩ সালে প্রকাশিত এর প্রথম সংস্করণের গ্রন্থারম্ভে ওদুদ জানিয়েছিলেন, বইখানির নামকরণ করেছেন তাঁর ‘শ্রদ্ধেয় বন্ধু, অধ্যাপক মৌলবী আবুল হুসেন, এম এ, বি এল ।’ ঢাকার 'মুসলিম সাহিত্য-সমাজের প্রধান কর্মী-পুরুষ অধ্যাপক আবুল হুসেন কেন বইখানির এই নাম রেখেছিলেন বুঝতে কষ্ট হয় না। বইখানিতে ‘নবপর্যায়' শীর্ষক কোনো প্ৰবন্ধ না থাকলেও এ-বইয়ের কোনো কোনো প্রবন্ধের বক্তব্যে সামগ্রিকভাবে সমাজের নতুন একটি পর্যায়ের প্রতি ইঙ্গিত করা হয়; বিশেষভাবে বাঙালি মুসলমান সমাজে নব জাগরিত একটি পর্যায়কে কামনা করা হয়েছে, তাই হয়ত নবপর্যায় নাম। ওদুদের ভাষায় বললে, ‘অসম্পূর্ণতা সত্ত্বেও এক নব-জাগরণের পূর্ব-লক্ষণ স্ফূরিত হচ্ছে এর পাতায় পাতায়। মানব-মুকুট সম্পর্কে বলা কথাগুলো ওদুদের নিজের জন্যও প্রযোজ্য। মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরীর মতো ওদুদের কলমের মুখেও এতে এমন অনেক কথা ‘বেরিয়েছে যা বাংলার মুসলিম সমাজের কাছে এক অতি বড় সুসংবাদ-অন্ততঃ মুসলমানের নব-জাগরণের প্রতীক্ষায় যাঁরা বসে আছেন তাঁদের চোখে এ এক চমৎকার পূর্ব-সূচনা।’ ১৩৩১ চৈত্রে লেখা ওদুদের ডায়েরি থেকে জানা যায়, ‘মুসলমান সমাজের এক নব পর্যায়ের জীবন' তাঁর ভাবনায় ভাসছে; ‘শুধু টাকা পয়সা মান প্রতিপত্তির জীবন নয়—ক্ষমা, সংযম, জাগ্রত মাহাত্ম্য এরই সুষমামণ্ডিত যে জীবন' সেটি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2001 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.