কাজী মোতাহার হোসেনের শিক্ষাচিন্তা

DOI: https://doi.org/10.62328/sp.v45i1.3
Crossmark

Authors

Abstract

কোনো জাতির সভ্যতার উৎকৃষ্ট মাপকাঠি তার শিক্ষাব্যবস্থা, পাঠ্যপুস্তক, পাঠপ্রণালী ইত্যাদি। এগুলো জাতীয় আদর্শ, জাতির আশা-আকাঙ্ক্ষা প্রভৃতিরও ভিত্তিভূমি। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা ও শিক্ষানুষঙ্গিক বিষয় নিয়ে চিন্তা-ভাবনা কাজী মোতাহার হোসেনের চিন্তাধারায় একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। কেননা পেশায় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী অধ্যাপক। শিক্ষার সঙ্গে ছিল তাঁর প্রত্যক্ষ সম্পর্ক। জীবনে শিক্ষার গুরুত্ব যে কত গভীর ও ব্যাপক তা তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন। তাই তিনি বলেছেন : জনসাধারণের মধ্যে প্রাথমিক শিক্ষার বিস্তার যতদিন না হইতেছে, ততদিন পর্যন্ত পুস্তকের শিক্ষা ছাড়াও নানা বিষয়ে যে সমস্ত মূলসূত্র সামান্য বুদ্ধিমান লোকে বুঝিতে পারে, সেই সমস্ত শিক্ষা দিয়াই তাহাদের বুদ্ধিবৃত্তি একটু জাগাইয়া রাখিবার চেষ্টা করিতে হইবে। ... উহাদের উন্নতির চেষ্টা না করিয়া কোন ভূঁইফোড় সমাজই সর্বাঙ্গীণ উন্নতি লাভ করিতে পারে না। সমাজের ‘সর্বাঙ্গীণ উন্নতি' বলতে তিনি আর্থিক ও আত্মিক উভয়বিধ উন্নতিকেই বোঝাতে চেয়েছেন। শিক্ষাকে তিনি দেখেছেন মানবসম্পদ উন্নয়নের শ্রেষ্ঠ উপায় হিসেবে। তাই বাঙালি মুসলমানের শিক্ষিত অংশের কেবল চাকরিমুখী মানসিকতাকে তিনি সমালোচনা করেছেন। এই ক্ষতিকর মানসিকতা ত্যাগ না করলে শিক্ষাক্ষেত্রে অবহেলার কারণে তারা যে হিন্দু সমাজের তুলনায় ৫০/৬০ বছর পিছিয়ে পড়েছে তার চেয়ে আরো পিছিয়ে পড়তে পারে বলে তিনি সাবধান করে দিয়েছেন। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2001-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কাজী মোতাহার হোসেনের শিক্ষাচিন্তা . (2001). সাহিত্য পত্রিকা, 45(1), ৭৫-৯৭. https://doi.org/10.62328/sp.v45i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%