আহমদ শরীফের দৃষ্টিতে ‘মুসলিম সাহিত্য সমাজ'

DOI: https://doi.org/10.62328/sp.v45i2.5
Crossmark

Authors

Abstract

গত শতকের বিশ ও ত্রিশের দশকে ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' নামের সংগঠনটির দ্বারা যে-বুদ্ধির মুক্তি আন্দোলন পরিচালিত হয় তাকে নানা দৃষ্টিকোণ থেকে দেখা ও ব্যাখ্যা করা হয়েছে। রক্ষণশীল গোঁড়ারা বরাবরের মতো একে বিরূপ দৃষ্টিতে দেখেছেন। সংগঠনটির দুই পুরোধা ব্যক্তিত্ব কাজী আবদুল ওদুদ ও আবুল হুসেনের বিরুদ্ধে ইসলাম ও মুসলিম বিদ্বেষিতার অভিযোগ আনা হয়েছে, তাদের কোনো কোনো বক্তব্যকে বিবেচনা করা হয়েছে ইসলাম বিরুদ্ধ হিসেবে। অন্যদিকে যুক্তিশীল বিচার প্রবণ প্রগতিকামী শিক্ষিত মুসলমান একে দেখেছেন সদর্থক দৃষ্টিকোণ থেকে। তারা আশা করেছেন এ প্রতিষ্ঠানের দ্বারা মুসলিম সমাজের জড়তা কেটে যাবে, সমাজ-দেহে গতির সঞ্চার হবে। সাহিত্য সমাজ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এর সঙ্গে সংশ্লিষ্ট মোতাহের হোসেন চৌধুরী লেখেন যে বুদ্ধির মুক্তি আন্দোলন যদি সফল হতো তাহলে বাঙালি মুসলমানের জীবনে এ সোনা ফলাতে পারত। পরবর্তীকালে আরো কেউ কেউ সাহিত্য সমাজের কর্মকাণ্ডকে একটি রেনেসাঁস আন্দোলন হিসেবে চিহ্নিত করেছেন। তারা সকলেই উদার ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে সাহিত্য-সমাজ-কথিত তাদের বুদ্ধির মুক্তি আন্দোলনকে বিচার করতে চেয়েছেন। কিন্তু মূলত একই দৃষ্টিকোণ থেকে হলেও সাহিত্য সমাজের ভিন্নরূপ মূল্যায়ন করেছেন চিন্তাশীল প্রাবন্ধিক আহমদ শরীফ (১৯২১-৯৯)। বর্তমান প্রবন্ধে তার মূল্যায়নের স্বরূপ বিচার করাই আমাদের উদ্দেশ্য। কিন্তু তার আগে এই আলোচনার স্বার্থে সাহিত্য সমাজের উদ্দেশ্য ও চিন্তা-দর্শন সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলে নেয়া দরকার।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আহমদ শরীফের দৃষ্টিতে ‘মুসলিম সাহিত্য সমাজ’ . (2002). সাহিত্য পত্রিকা, 45(2), 126-144. https://doi.org/10.62328/sp.v45i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%