তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে ব্রাত্যজীবন
Abstract
বাংলা সাহিত্যের তৃণমূলস্পর্শী কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১) ছোটগল্পের অভিনিবিষ্ট পাঠক সৃষ্টি ক'রেছেন মূলত বিষয়নৈপুণ্যে ও প্রকরণবৈচিত্র্যে। তাঁর ছোটগল্পে বিধৃত মানুষ, সমাজ ও জীবনরহস্য বিচিত্রমুখী। তিনি শিল্পীর নিরাসক্ত দৃষ্টি ও স্রষ্টার করুণাঘন সহমর্মিতা দিয়ে উপলব্ধি ক'রেছেন মানুষকে। সমাজের উচ্চকোটীর নরনারী ও পল্লীর ব্রাহ্মণ্যবাদী হিন্দু সমাজের চলচ্ছবি বর্ণনার সমান্তরালে ব্রাত্য ও অন্ত্যজশ্রেণীর অজ্ঞাতপূর্ব ও অদ্ভুত চরিত্রের অসংখ্য মানুষ কেন্দ্ৰবৰ্তী অবস্থানে এসেছে তাঁর ছোটগল্পে। তাঁর শিল্পীমানসের কেন্দ্রীয় বৃত্তভূমি প্রোথিত পল্লী প্রতিবেশে এবং জীবনবোধ-নিষিক্ত রাঢ়ভূমির সাধারণ জনমানুষের জীবনাচরণে। তিনি রাঢ়ের গ্রামজীবন সম্পৃক্ত মানুষ, প্রাকৃতিক দুর্যোগের পটভূমিতে তাদের দরিদ্র-জীবনের সীমাহীন অসহায়ত্ব, সংকীর্ণতা ও অস্তিত্বরক্ষার আত্মপীড়ন নানা মাত্রিক বিশ্লেষণে সমাজতাত্ত্বিকতায় উপস্থাপন ক'রছেন। সদর্থে সেটাই তাঁর ছোটগল্পের প্রেরণাভূমি। এভাবে 'তিনি হ'য়ে উঠলেন প্রত্যক্ষতঃ মাটি ও মানুষের শিল্পী, প্রবৃত্তি ও নিয়তির রূপকার।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2002 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.