মধুসূদনের হোমার-দর্শন

DOI: https://doi.org/10.62328/sp.v45i2.3
Crossmark

Authors

Abstract

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-৭৩) হোমারকে কোন চোখে দেখেছিলেন, হোমার বিষয়ে তাঁর মতামত কোন পর্যায়ে পড়ে : অধমর্ণতা না গুণগ্রাহিতা; আর তা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণে প্রতিষ্ঠিত? তাঁর কোন কোন রচনায় হোমারের ছায়া অথবা প্রভাব পড়েছে বা তার সমান্তরাল। মধুসূদনের হোমার বীক্ষা বা হোমার-বিষয়ক চিন্তা এ প্রবন্ধের আলোচ্য  মধুসূদনের প্রতীচ্য অনুরক্তি প্রায় কিংবদন্তীর মর্যাদা পেয়েছে, অন্তত স্বীয় পত্ররাশিতে জীবনচরিত্রের ঘোষিত লক্ষ্য যোজনায়। যদিও কবে কোন্ পূর্বসূরী তিনি বাছাই করে নিয়েছেন তা এখনও অনির্ণীত—তবে হোমার ভার্জিল-মিল্টনের প্রসঙ্গ প্রায় স্বীকৃত। এমনিভাবে পূর্ব নির্ধারিত একরকম ধারণায় 'মেঘনাদবধ কাব্য কেও বিচার করা হয়। প্রচলিত আকল্পের বিরুদ্ধাচরণ, নিন্দিত চরিত্রের স্বতন্ত্র উপস্থাপন, অমিত্রাক্ষর ছন্দের সহযোগে কাব্যটি রচিত হলে রক্ষণশীল ও প্রগতির পক্ষের নিকট পর্যায়ক্রমে আলোচিত ও গৃহীত হয়। এই সৃষ্টিতে মিল্টনের ছায়াপাত লক্ষ্য করে থাকবেন কেউ কেউ, কিন্তু অন্য আর একটি ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করে—তাঁর 'হেক্‌টরবধ' অনুবাদকর্ম, এ বিষয়ে স্বতন্ত্র তাৎপর্য প্রকাশ করে। ব্যক্তি মধুসূদনের কবিস্বভাব অপ্রকাশিত নয় এবং ছন্দ-বিষয়ক নিরীক্ষায় তিনি পথিকৃৎ। নিরেট গদ্যে নির্বাচিত কিছু স্বর্গের অনুবাদ এমন সম্ভাবনা সৃষ্টি করে, মধুসূদন কি অন্য কোন রচনার খসড়া হিসেবে 'ইলিয়াড' অনুবাদ করেছিলেন, বিশেষ করে মেঘনাদবধ কাব্য। 'হেক্‌টরবধ' ও 'মেঘনাদবধ কাব্য' নামের সাদৃশ্য ব্যতিরেকেও বিষয়ের সমান্তরাল অনুসন্ধানে এমন সম্ভাবনা উঠে আসে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মধুসূদনের হোমার-দর্শন . (2002). সাহিত্য পত্রিকা, 45(2), ৮৪-৯৮. https://doi.org/10.62328/sp.v45i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%