বিষ্ণুধর্মোত্তরপুরাণ ও অগ্নিপুরাণে অলংকারতত্ত্ব : একটি পর্যালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v45i2.2
Crossmark

Authors

Abstract

পুরাণের বৈশিষ্ট্য সম্পর্কে বিষ্ণুধর্মোত্তর পুরাণে বলা হয়েছে- সৰ্গশ্চ প্রতিসর্গশ্চ বংশো মন্বন্তরাণি চ ।বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম্ ।। অর্থাৎ (১) সর্গ (সৃষ্টি), (২) প্রতিসর্গ (প্রলয়কালে পূর্বসৃষ্টির ধ্বংসের পরে নতুন সৃষ্টির বিকাশ, (৩) বংশ (দেবতা ও ঋষিগণের বংশবর্ণনা), (৪) মন্বন্তর (মনুগণের শাসনকাল) ও (৫) বংশানুচরিত (নৃপতিগণের ইতিহাস) পুরাণের প্রধান পঞ্চলক্ষণ। অলংকারতত্ত্ব পুরাণের প্রধান আলোচ্য বিষয় নয়। কিন্তু বিষ্ণুধর্মোত্তরপুরাণ ও অগ্নিপুরাণে প্রসঙ্গক্রমে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এ আলোচনা অলংকারতত্ত্বের ইতিহাসে কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য বিষ্ণুধর্মোত্তরপুরাণ ও অগ্নিপুরাণে বর্ণিত অলংকারের তুলনামূলক আলোচনা। ক্ষেত্রবিশেষে পূর্বাচার্য ও উত্তর-আলোচকদের সাথে আলোচ্য দুটি পুরাণে বিধৃত অলংকার-বিবেচনার মধ্যেকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে এবং অলংকারতত্ত্বের ইতিহাসে উল্লিখিত দুটি পুরাণে বর্ণিত অলংকারতত্ত্বের গুরুত্ব ও স্বাতন্ত্রের পরিচয় প্রদর্শিত হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বিষ্ণুধর্মোত্তরপুরাণ ও অগ্নিপুরাণে অলংকারতত্ত্ব : একটি পর্যালোচনা . (2002). সাহিত্য পত্রিকা, 45(2), ৫৬-৮৩. https://doi.org/10.62328/sp.v45i2.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%