মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘চিহ্ন' উপন্যাসের নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ

DOI: https://doi.org/10.62328/sp.v45i3.6
Crossmark

Authors

Abstract

একান্তভাবেই নাগরিক মধ্যবিত্ত জীবনের প্রতিভূ মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) মধ্যবিত্ত জীবনের অবক্ষয় ও সম্ভাবনাকে স্বীয় অভিজ্ঞতার আলোকে প্রত্যক্ষ করেছেন। বিজ্ঞানমনস্ক শিল্পীভাবনা ও মধ্যবিত্ত চেতনার সঙ্গে পরিপূরক হয়েই বিকশিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজবাদী রাজনৈতিক বোধ। চিহ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজবাদী রাজনৈতিক চেতনার শিল্পরূপ। আলোচ্য উপন্যাসেই মানিক বন্দ্যোপাধ্যায়ের নন্দনতাত্ত্বিক দৃষ্টিকোণ ও প্রতিভার সর্বোৎকৃষ্ট স্ফুরণ ঘটেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য উপন্যাস ১৯৩৫ সালে প্রকাশিত হয়, আর চিহ্নের প্রকাশকাল ১৯৪৭। দু'টি উপন্যাসের প্রকাশগত এই দূরত্ব বা ব্যবধান মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনবোধ ও শিল্পবোধ নির্মাণের ক্ষেত্রে পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাছাড়া ইতোমধ্যে ভারতবর্ষে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। সুতরাং চিহ্ন উপন্যাসটি হঠাৎ করেই রচিত হয়নি, সূচনারও সূচনা থাকে। তাই চিহ্ন উপন্যাসের নন্দনতাত্ত্বিক বিশ্লেষণের পূর্বে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনবোধ এবং শিল্পদৃষ্টির পরিবর্তনগুলো সংক্ষেপে আমরা আলোচনা করবো।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘চিহ্ন’ উপন্যাসের নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ . (2002). সাহিত্য পত্রিকা, 45(3), 126-151. https://doi.org/10.62328/sp.v45i3.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%