শেখ সা'দীর কবিতায় মানবাধিকার

DOI: https://doi.org/10.62328/sp.v45i3.2
Crossmark

Authors

Abstract

সাহিত্যের যে অঙ্গনে আদল-ইনসাফ, চরিত্র গঠন, ঔচিত্য-অনৌচিত্য, করণীয়-বর্জনীয়, মানবাধিকার, ইত্যাকার বিষয় বিবৃত হয় সাহিত্য সমালোচকদের কাছে সাহিত্যের সেই অঙ্গনটি নীতিশাস্ত্র বা নীতিসাহিত্য (ial) নামে সজ্ঞায়িত। ফার্সি সাহিত্যে নীতিশাস্ত্র বা নীতিসাহিত্য রচনায় যে ক'জন কবি-সাহিত্যিকের নাম উল্লেখ করা যায় শেখ সা'দীর নাম তাঁদের মধ্যে অন্যতম। সা'দীর পুরো নাম ‘আবু মোহাম্মদ মোশাররফ উদ্দীন (শরফ উদ্দীন) মোসলেহ বিন আব্দুল্লাহ বিন মোশাররফ আস্ সা'দী আস সিরাজী। সর্বসাধারণের কাছে তিনি সা'দী নামেই পরিচিত। তাঁর জন্ম হয় ১১৮৪ (কেউ কেউ যেমন ব্রাউন, আরবেরী, আর বথট প্রমুখ ১১৮৫, ১১৯১ ও ১১৯৩ সাল বলে উল্লেখ করেছেন) খৃস্টাব্দে এবং মৃত্যু ঘটে ১২৯২ (কেউ জন্ম সালের মতো মৃত্যু তারিখও ১২৯১ ও ১২৯৩ বলে উল্লেখ করেছেন) খৃস্টাব্দ। ইরানের সিরাজ নগরে জন্ম হয়েছিল বলে সা'দীর আর এক উপাধি সিরাজী। সা'দীর সুদীর্ঘ জীবনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। জন্মকাল থেকে শুরু করে ১২২৬ খৃস্টাব্দ পর্যন্ত শিক্ষা জীবন। এ সময়ে তিনি তদানীন্তন ইরাকের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাগদাদের নিজামীয়া মাদ্রাসায় বিদ্যা শিক্ষা করেন। ১২২৬ সাল থেকে ১২৫৬ সাল পর্যন্ত সুদীর্ঘ ত্রিশ বছর তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে জীবন ও জগত সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং বাস্তব জ্ঞানের এক সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে ১২৫৬ সালে সা'দী স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাকি জীবন এখানেই সুফী ধর্মতত্ত্ব চর্চা এবং গ্রন্থ রচনায় অতিবাহিত করেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শেখ সা’দীর কবিতায় মানবাধিকার . (2002). সাহিত্য পত্রিকা, 45(3), ৫২-৬২. https://doi.org/10.62328/sp.v45i3.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%