বাঙালা ভাষায় আরবী-ফারছী-উরদু শব্দের সংস্কৃতায়ন ও তার পরিণাম

DOI: https://doi.org/10.62328/sp.v45i3.1

Authors

  • ড. এস, এম, লুৎফর রহমান University of Dhaka Author

Abstract

বাঙালা ভাষায় আরবী, ফরছী ও উরদু শব্দের 'সংস্কৃতায়ন' ব'লতে কি বোঝায়, তা আগেই খোলাছা ক'রে বলা দরকার। কারণ ‘ভাষাকে সংস্কৃতায়িত' করা; আর ‘শব্দকে সংস্কৃতায়িত' করা এক নয়। ‘বাঙালা ভাষা'কে সংস্কৃতায়িত করার অর্থ বাঙালা বাক্যে বিপুল সংস্কৃত বা সংস্কৃত থেকে তৈরী শব্দের আমদানী; আর তার সাথে 'সংস্কৃত পদ-গঠন রীতি' ও বাক্রীতি ব্যবহার। বলকে (কিন্তু) ‘শব্দ’কে 'সংস্কৃতায়িত' করার অর্থ শব্দের গায়ে ‘সংস্কৃত পোষাক' পরানো। তার অর্থ অনুস্বার, বিসর্গ ও চন্দ্রবিন্দু যোগ করা। অথবা শব্দের চালু বা মূল রূপটির বানান বদল করা। এ-বদল অনেক রকম হ'তে পারে। তবে, বাঙালা ভাষায় হাল আমলে যে-সব আরবী, ফারছী ও উরদু শব্দের ‘সংস্কৃতায়ন' করা হ’য়েছে, সে-সব শব্দে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু যোগ করার চেয়ে পাঁচ-ছ'শ বছরের চালু সর্বজন-স্বীকৃত বানানকে বেশীর ভাগ ক্ষেত্রে করা হ'য়েছে বিকৃত। কেন শব্দ নিয়ে এই বিকৃতি- সাধন বা 'বিকৃতির সংস্কৃতায়ন' তা জানা জরুরী। কারণ সংস্কৃতায়ন ব’লতে যে পরিচ্ছন্নতার ধারণা মনের মধ্যে জেগে ওঠে, শব্দের সংস্কৃতায়ন তার ঠিক উল্টো। পরিচ্ছন্নকে, অপরিচ্ছন্ন করা: সহজকে কঠিন করা; কোমলকে কর্কশ করা; স্বাভাবিক উচ্চারণকে নষ্ট, বিঘ্নিত বা অন্য রকম করাই 'শব্দের সংস্কৃতায়ন’বা 'বানানের সংস্কৃতায়ন'। যেমন 'কলম'--শব্দটার সংস্কৃত রূপ—“কলমঃ”. ‘ছুলতান' – শব্দের সংস্কৃত রূপ--“সুরত্রান”, “আরবী” – শব্দের সংস্কৃত রূপ- "মারবীং"।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2002-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাঙালা ভাষায় আরবী-ফারছী-উরদু শব্দের সংস্কৃতায়ন ও তার পরিণাম . (2002). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 45(3), ৫-৫১. https://doi.org/10.62328/sp.v45i3.1