'বিষাদ-সিন্ধু'-র ঔপনিবেশিক পটভূমি

DOI: https://doi.org/10.62328/sp.v46i1.343
Crossmark

Authors

Abstract

উপন্যাসের সীমা-সরহদ্দে 'বিষাদ-সিন্ধু' পড়ে কিনা এমন প্রতিপাদ্য রচনাটির সমসাময়িককাল থেকে অব্যাহত রয়েছে। রচনাটির ঐতিহাসিকতা নিয়েও বিতর্ক হয়েছে বিস্তার, এমনকি এর ভ্রম সংশোধনার্থে মহরম শরীফ' জাতীয় দোভাষী কাব্যও রচিত হয়েছে। আধুনিক সমালোচকবৃন্দকেও 'বিষাদ-সিন্ধু'র ইতিহাস- আশ্রয় নিয়ে গলদঘর্ম হতে লক্ষ করা গেছে। এ সমুদয় অনুসন্ধানের জ্যা নিবদ্ধ রয়েছে মীরের মানসভূগোল নির্মাণের লক্ষ্যে, অথচ দু'একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম ছাড়া মখাররফ-চর্চা 'বিষাদ-সিন্ধু'র উৎসসন্ধানের অর্থরিক্ত প্রয়াসেই ব্যাপৃত ছিল। এ প্রবণতার সম্ভাব্য দুটি কারণ হতে পারে, এর আধেয় বাঙালি মুসলমানের আবাল্য পরিচিত আর পাকিস্তান নামক ধর্মরাষ্ট্রের উপযোগী সাহিত্য- ঐতিহ্য নির্মাণের কষ্টকল্পিত প্রয়াস। এই দুয়েরই মূলে রয়েছে... মুসলিমমানস; অবশ্যই যা জাতিগত, ব্যক্তিগত তত নয়। লোকমানস গঠনে চেনাজানা আধেয়ের কারণে আধার-এর প্রসঙ্গটি উপযুক্ত গুরুত্ব পায় নি। আরও স্মর্তব্য উত্তর- সাতচল্লিশ সময়ে মশাররফ-চর্চার প্রাবল্য লেখকের দেশ-কালের প্রেক্ষাপটকে আড়াল করে গেছে। পরবর্তী সময়েও মশাররফ-চর্চা, একই ছকে আবর্তিত হয়েছে। বর্তমান প্রবন্ধে আমাদের অনুসন্ধান অন্যতর তীর্যক দৃষ্টিকোণ থেকে, 'বিষাদ-সিন্ধু'র ঔপনিবেশিক পটভূমি ও কারবালা কাহিনীর মিথকে উপন্যাসে ব্যবহার প্রসঙ্গে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2002-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

’বিষাদ-সিন্ধু’-র ঔপনিবেশিক পটভূমি . (2002). সাহিত্য পত্রিকা, 46(1), ৫১-৬২. https://doi.org/10.62328/sp.v46i1.343

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%