তিতাস একটি নদীর নাম উপন্যাসের শিল্প-বৈশিষ্ট্য

DOI: https://doi.org/10.62328/sp.v46i3.332
Crossmark

Authors

Keywords:

Abstract

অদ্বৈত মল্লবর্মণের 'তিতাস একটি নদীর নাম' (১৯৫৬) উপন্যাসে মূলত অন্ত্যজ শ্রেণীর জীবন রূপায়িত হয়েছে। তিতাস নদী-তীরে বসবাসকারী মালোদের জীবনের বিভিন্ন ঘটনা-চিত্রের, সমন্বয়ে তাদের জীবনের সামগ্রিক রূপটি যেন এক বিশাল ক্যানভাসে এঁকেছেন ঔপন্যাসিক। ফলে তাদের আশা-আকাঙ্ক্ষা, আচার- আচরণ, রুচি-সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি প্রভৃতি প্রত্যক্ষ-পরোক্ষভাবে স্থান পেয়েছে এ উপন্যাসে। মালোদের জীবন ধারণের একমাত্র অবলম্বন তিতাস নদী তিতাসের সঙ্গে তাদের জীবন সম্পর্কের যে খণ্ড খণ্ড চিত্র তৈরি হয় নিত্য, তারই আলেখ্য এ রচনা। ফলে এ উপন্যাসের কাহিনীও যেমন তিতাসকে নিয়ে আবর্তিত, চরিত্রগুলোর বিকাশও ঘটেছে তেমনই তিতাসকে অবলম্বন করে। 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি চারটি অংশে বিভক্ত। প্রতিটি অংশেরও রয়েছে দুটি করে ভাগ। প্রথম অংশের ভাগ দুটো হলো যথাক্রমে 'তিতাস একটি নদীর নাম' ও 'প্রবাস খণ্ড; এবং এর পর দ্বিতীয় অংশের দু ভাগ হচ্ছে 'নয়াবসত' ও ‘জন্ম-মৃত্যু বিবাহ'; তৃতীয় অংশের ভাগ দুটোর নাম 'রামধনু' ও 'রাঙা নাও' এবং সব শেষ অংশের ভাগ দুটোর নাম 'দুরঙা প্রজাপতি' এবং 'ভাসমান'। চারটি অংশের আটটি ভাগের পরিসরে উপস্থাপিত হয়েছে উপন্যাসটির কাহিনী। কোন কোন উপন্যাসে কাহিনী ও চরিত্রের মধ্যে কোটি প্রধান কোটি অপ্রধান সেটি নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে অনেক উৎকৃষ্ট উপন্যাসে এ দু উপাদানেরই সমন্বয় ঘটে। 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের ক্ষেত্রে উপন্যাস নির্মাণের শর্তাবলি নিখুঁতভাবে পালিত হয়েছে, এমনটি বলা কঠিন। প্রসঙ্গত উল্লেখ্য যে কাহিনী বা চরিত্র গঠনের ক্ষেত্রে আকস্মিকতা উপাদান যত কম ব্যবহার করা যায় ততই উত্তম। টমাস হার্ডির মতো অনেক খ্যাতনামা বাংলা ঔপন্যাসিকই— যেমন বঙ্কিমচন্দ্র ও শরৎচন্দ্র - আকস্মিকতা উপাদান বা কাকতাল বারবার ব্যবহার করেছেন। তার ফলে কাহিনী, ঘটনা বা চরিত্রের বাস্তবতা প্রশ্নসাপেক্ষ হয়ে যায়। তারপরও পাঠকমন অনেক সময় যেন কখনও কখনও প্রস্তুতই থাকে কাকতালের জন্যে। সেটির বিবেচনায় এনে, কোন কোন কাকতালীয় ঘটনা বা অনুষঙ্গ উপন্যাস শিল্পে সহনীয় হিসেবে ধরা হয়। এ প্রসঙ্গে একজন সমালোচকের বক্তব্য উল্লেখ করা যায় : অদ্বৈত মল্লবর্মণের 'তিতাস একটি নদীর নাম'... এত কাকতাল ব্যবহার করা হয়েছে। এত বেশি কাকতাল আছে, এবং এমনই তাদের রূপ ও বিভঙ্গ যে কাকতাল থেকেই মূল টানাপোড়েনের একটি সাজ, একটা ডিজাইন তৈরি হয়েছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2003-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

তিতাস একটি নদীর নাম উপন্যাসের শিল্প-বৈশিষ্ট্য. (2003). সাহিত্য পত্রিকা, 46(3), ৭০-১১৩. https://doi.org/10.62328/sp.v46i3.332

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%