বাঙালা সাহিত্যে ব্যবহৃত আল-কুরআনের শব্দাবলী

DOI: https://doi.org/10.62328/sp.v46i3.331
Crossmark

Authors

Abstract

বাঙালা দেশে ইছলাম প্রচারের আদি কাল থেকেই আল-কুরআন ব্যাপকভাবে তিলাওয়াত হ'য়ে আসছে। শহর-বন্দর, গ্রামগঞ্জ সর্বত্রই কুরআন তিলাওয়াত শোনা যায়। কেবল তিলাওয়াত-ই নয়, কুরআনের তাফছীর ও কুরআন সম্পর্কে আলোচনা, বাঙালা সাহিত্যকে যেমন শত শত বছর যাবত সমৃদ্ধ ক'রে আসছে; তেমনি ইছলাম ধর্মের আচার-আচরণ ও ধর্মীয় কার্যকলাপ অনুশীলনের মাধ্যমে মুছলিম সমাজে আল-কুরআনের ভাষাও সামগ্রিকভাবে ছড়িয়ে পড়েছে। বিশাল বাঙালা পুথি-সাহিত্যের শত শত বছরী ধারায় এ মহাগ্রন্থের বাণী ও ভাষা রূপায়িত হ'য়ে যেভাবে বাঙালা সাহিত্যকে পুষ্ট ক'রেছে, তেমনিভাবে তা পুষ্ট ক'রেছে বাঙালাদেশের জনসমাজকেও। ফলে আল-কুরআনের ভাষা তথা আরবী ভাষা কেবল বাঙালা সাহিত্যের চৌহদ্দিতে সীমাবদ্ধ থাকেনি। বরং তা বাঙালী জীবনের পরতে পরতে ছড়িয়ে প'ড়েছে। ছড়িয়ে প'ড়েছে শহর-বন্দর, গাঁ-গ্রামেও। পীর-মাশায়েখের খানকা থেকে শুরু ক'রে অজ পাড়াগাঁয়ের অশিক্ষিত মানুষের ঘরে ঘরে, মাঠে-ঘাটে, হাটে-বাজারে এই ভাষার প্লাবন আজো দৃষ্টিগোচর হয়। পরবর্তীকালে ইছলামী সাহিত্য তথা কুরআন- হাদিসের চর্চার মাধ্যমে আরবীর সঙ্গে ফার্সী ভাষার সংযোগ স্থাপিত হয়। তার-ই ফলে মুঘল আমলে আরবী-ফার্সী-উর্দুর মিশ্রণে বাঙালা ভাষার বিশেষ বিকাশ ঘটে। পুথি সাহিত্যে তার চমৎকার বিকাশ লক্ষণীয়। এভাবে আল-কুরআনের বহু শব্দ বাঙালা ভাষায় প্রবেশ করেছে, যা বাঙালা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ ক'রেছে। দিয়েছে ভাষায় সজীবতা ও প্রাঞ্জলতা। সে জন্য বাঙলাদেশী বাঙালা ভাষায় আল-কুরআনের শব্দাবলী এখনো কি পরিমাণে বিদ্যমান রয়েছে, তা অনুসন্ধান করা আবশ্যক। বর্তমান প্রবন্ধে এ বিষয়ের উপর বিশেষভাবে আলোকপাত করা হবে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2003-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাঙালা সাহিত্যে ব্যবহৃত আল-কুরআনের শব্দাবলী . (2003). সাহিত্য পত্রিকা, 46(3), ২৭-৬৯. https://doi.org/10.62328/sp.v46i3.331

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%