মধ্যযুগের কবি হামিদ প্রণীত ‘সংগ্ৰামহুসন’- কাব্য : নাটকীয়তা প্রসঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v47i1.8
Crossmark

Authors

Abstract

মধ্যযুগের বাংলাসাহিত্যের একজন অসাধারণ কবি 'হামিদ'। তিনি মধ্যযুগের কারবালা বিষয়ক কাব্য 'সংগ্রামহুসন'-এর রচয়িতা। হামিদ তাঁর একাব্যটি সতের শতকের শেষার্ধে রচনা করেছেন। কিন্তু একাব্যের রচয়িতার স্বহস্তলিখিত কোনো পাণ্ডুলিপি অদ্যাবধি পাওয়া যায় নি। তবে এ কাব্যের একটি মাত্র পুথি (=প্রতিলিপি) পাওয়া গিয়েছে। (এ পুথিটি সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে ; এটি এখন ঢাকার বাংলা একাডেমীতে সংরক্ষিত আছে।) পুথিটির অনুলিপিকাল : ১১৪৭ সালত (=১৭৪০ খ্রিস্টাব্দ)। কিন্তু মূল কাব্য আরও পূর্বে রচিত হয়েছে বলে অনুমান করা যায়। প্রসঙ্গত ‘সংগ্ৰামহুসন’-কাব্যের 'লিপিকরের পুষ্পিকা'-র অন্তর্গত ভাষ্য স্মর্তব্য : ইআ ইমাম সা ইমাম ইতি থানেদার নয়াব শ্রীজবরদস্থ খাঁ উলাদে শ্রীমিআ সুলতান পং মহরাপুর মৌজে রাজনপুর হকমালিক শ্রীদুস্থ মাং লিখিতং দুসং শ্রীআছে খাঁ কিং ফতিদার তেং ২৭ বম্বা সং ১৪ হদ্দৈ রোজ দুসম্বে লেখনস্থান শ্রীসেক জামান মীর টঙ্গি ইতি সন ১১৪৭ সাল। (সংগ্রামহুসন, পৃ ১৩১ ) বিশিষ্ট পুথিবিশারদ ও ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শাহজাহান মিয়া কবি হামিদ প্রণীত ‘সংগ্ৰামহুসন’-কাব্যটি সম্পাদনা করে তা স্বকীয় উদ্যোগে প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য এ প্রসঙ্গে স্মর্তব্য : লিপিকর প্রমাদের কণ্টক এড়িয়ে রচয়িতার মূলভাষার প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে পারলে ‘সংগ্রামহুসন'- প্রণেতা হামিদকে ষোল শতকের কবি বলে ধরে নিতে ইচ্ছা হয়। এজন্য আমরা এ কাব্যের রচনাকাল খ্রিষ্টীয় সতের শতকের শেষার্ধের পরবর্তী নয় বিবেচনা করেছি। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2005-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মধ্যযুগের কবি হামিদ প্রণীত ‘সংগ্ৰামহুসন’- কাব্য : নাটকীয়তা প্রসঙ্গ . (2005). সাহিত্য পত্রিকা, 47(1), 131-160. https://doi.org/10.62328/sp.v47i1.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%