ইবসেন, নারীবাদ ও নোৱা

DOI: https://doi.org/10.62328/sp.v47i1.2
Crossmark

Authors

Abstract

My book is poetry, and if it is not poetry, then it will be.-- Henrik Ibsen.

বিশ্বসাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি হেনরিক ইবসেনের (১৮২৮-১৯০৬) আ ডলস্ হাউজ (১৮৭৯)। নোরা হেলমার চরিত্রকে ঘিরেই এর যত খ্যাতি। শেক্সপীয়রের কালজয়ী নাটকের চরিত্রগুলোর পরে আর কোনো নাট্যচরিত্র নিয়ে এতটা আলোড়ন তৈরি হয় নি। শেক্সপীয়র তাঁর নাটকের কাহিনী গ্রহণ করেছিলেন ইতিহাস থেকে। অন্যদিকে সমকালীন মানুষের জীবনযাপন ছিল ইবসেনের নাট্যকাহিনীর উৎস। ইবসেনকে তাই বলা হয় ইউরোপীয় বাস্তববাদী নাট্যধারার জনক। লক্ষ করলে দেখা যাবে নোরা চরিত্রের মাধ্যমেই এই বাস্তবতার চূড়ান্ত অভিব্যক্তি ঘটেছিল। নোরা এমনই এক সৃষ্টি, কালের পরম্পরায় যার আবেদন এখনও নিঃশেষ হয়ে যায় নি। আ ডলস্ হাউজ নাটকের একেবারে শেষে নোরা তার স্বামীর বাড়ির দরজা বন্ধ করে দিয়ে সেই যে পথে বেড়িয়ে পড়েন, মনে করা হয় সেটাই ছিল নারীমুক্তির সরণি, অচির কালের মধ্যে যার সূত্র ধরে দেশে দেশে নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত আর জয়ী হতে থাকে। ইবসেন অবশ্য নিজে একে নারীমুক্তি না বলে ‘মানবমুক্তি' বলেই উল্লেখ করেছেন। মহান শিল্পীর মহৎ উক্তিই বটে! নারীবাদীরা এখন তো একথাই বলছেন, নারীমুক্তি মানে মানবমুক্তিই। কিন্তু ইবসেন তাঁর আ ডলস হাউজকে নারীবাদের প্রচারপত্রে পরিণত করেন নি। নোরাও হয়ে ওঠে নি সেই প্রচারণার মুখপাত্র। শিল্পের দায় মিটিয়েই ইবসেন তাঁর এই নাটকটি রচনা করেন। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2005-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ইবসেন, নারীবাদ ও নোৱা . (2005). সাহিত্য পত্রিকা, 47(1), ২৯-৪৮. https://doi.org/10.62328/sp.v47i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%