মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে দাম্পত্য-সম্পর্ক
Abstract
প্রথানুগামিতা নয় বরং প্রচলকে প্রজ্ঞা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ দ্বারা মন্থন করে প্রাপ্ত সত্যকে সাহিত্যিক-জীবনের অন্বিষ্ট করার অনন্য অঙ্গীকার নিয়ে বিলম্বিত কল্লোল-যুগে বাংলা কথাসাহিত্যের অঙ্গনে মানিক বন্দ্যোপাধ্যায়ের (১৯০৮-১৯৫৬) চমকপ্রদ আবির্ভাব। সকল বিষয়েই তাঁর ছিল নিজস্ব বিচার-বিশ্লেষণ, মত-অমত। তাঁর সাহিত্যে সমাজ, পরিবার, প্রেম, ভক্তি, বিশ্বাস, নারী-পুরুষের সম্পর্ক ইত্যাদি বিশ্লেষিত হয়েছে সমগ্রতাসন্ধানী, বাস্তবনিষ্ঠ ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। দাম্পত্য জীবনে সম্পর্কহীনতাই শুরু থেকে তাঁর উপন্যাসে প্রকট হয়ে উঠতে দেখা যায়। নিতাইবসুর মতে, ঘরোয়া দাম্পত্যজীবনের মিলিত মধুর রূপ মানিকের দৃষ্টিতে স্বতঃস্ফূর্ততা লাভ করত না। ... অন্তঃসারশূন্য দাম্পত্য সম্পর্কের রূঢ় বিশ্লেষণেই মানিকের অনন্যতা। তিনি যে সাহিত্যজীবনের প্রথমাবধি দাম্পত্য প্রেমের মাধুর্যের পরিবর্তে তার অন্তর্নিহিত অন্তঃসারশূন্যতাকে তির্যক দৃষ্টিতে দেখতে শুরু করেছিলেন, তার স্পষ্ট প্ৰমাণ ঐ দু-একটি ব্যতিক্রম ছাড়া তাঁর প্রায় সকল গল্প-উপন্যাসেই প্রতীয়মান। মানব সভ্যতায় নারী-পুরুষের মধ্যেকার বৈবাহিক সম্পর্ক বহুকাল থেকেই সকল দেশে, সকল জাতিতে স্বীকৃত ও প্রচলিত একটি ব্যবস্থা। আবার এই ব্যবস্থাটি নিয়ে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কিংবা গোষ্ঠীগত পর্যায়ে ভিন্ন ভিন্ন মত ও বিশ্বাসেরও নিতান্ত অভাব নেই।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2005 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.