মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে দুর্ভিক্ষ-চিত্র

DOI: https://doi.org/10.62328/sp.v47i2.8
Crossmark

Authors

Abstract

বাঙলা তের শ' পঞ্চাশ সালের মহা দুর্ভিক্ষকে অবলম্বন করে কথা সাহিত্যিকগণ রচনা করেছেন উল্লেখযোগ্য সংখ্যক গল্প, উপন্যাস ও নাটক। মানিক বন্দ্যোপাধ্যায় এই শিল্পস্রষ্টাদেরই একজন। লেখক-জীবনের প্রথমাবধি তিনি ছিলেন মানস-সন্ধানী। মানুষকে তিনি বিশ্লেষণ করতেন অন্তর্জীবনের নিরিখে। জীবনের প্রথম পর্যায়ে তিনি ছিলেন ফ্রয়েডের মনস্তত্ত্বের অনুসারী। বহির্জীবন বর্জনীয় না হলেও সেটি তাঁর একমাত্র কৌতূহলের বিষয় ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উনিশ শ' তেতাল্লিশ সালের দুর্ভিক্ষ তাঁর মনে আঘাত দিল প্রচণ্ডভাবে। তিনি দেখতে পেলেন পৃথিবী যেন পরিবর্তিত হচ্ছে অতি দ্রুত ; কোন মানসিক বৈকল্য নয়, শুধু ক্ষুধার জন্যই মানুষ ও মনুষ্যত্ব ধ্বংস হতে পারে। আসলে মানুষের প্রাণ হচ্ছে অনুগত। খাদ্যের অভাবে দেহের মাংস, মজ্জা, শোণিত যদি শুকিয়ে যায়, তখন মনের ক্রিয়ার তো টিঁকে থাকা অসাধ্য। কঠিন বাস্তবের এই অনুভূতি মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যচর্চার মোড় ঘুরিয়ে দেয় একটা নতুন দিকে। দৈহিক অস্তিত্ব রক্ষার জন্যে মানুষের অনিবার্য জৈবিক চাহিদার রূঢ় বাস্তবতা যেন অপ্রতিরোধ্যভাবে তাঁর লেখায় প্রবেশ করলো। তাই ঐ সময়কে কেন্দ্র করে রচিত গল্পসমূহে দেখা গেল তাঁর নতুন চিন্তার প্রকাশ। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2006-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে দুর্ভিক্ষ-চিত্র . (2006). সাহিত্য পত্রিকা, 47(2), 136-148. https://doi.org/10.62328/sp.v47i2.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%