টেনিসনের ভাবনায় মৃত্যু প্রসঙ্গ
Abstract
জীবন কতখানি তাৎপর্যপূর্ণ? মৃত্যু কি কোন অর্থ বহন করে? - এ প্রশ্নগুলো সাহিত্য ও দর্শনের মৌলিক বিষয়। জন্ম নিয়ে বেঁচে থাকা, জীবন ধারণ করা যেমন সত্য একই ভাবে মৃত্যুর মধ্যে জীবনের বিলীন হয়ে যাওয়াও তেমনি সত্য। জন্ম-মৃত্যুর এই অবশ্যম্ভাবী চক্রকে কেউই এড়িয়ে যেতে পারে না। ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি আলফ্রেড লর্ড টেনিসনের কাব্যে এই ধারণাটি বিশেষভাবে প্রতিভাত হয়েছে। মৃত্যু বিষয়টি কম-বেশী তাঁর প্রায় প্রতিটি রচনার ছত্রে-ছন্দে, উপমা-রূপকল্পে একটি বিশেষ স্থান জুড়ে রয়েছে। প্রকৃতপক্ষে মৃত্যুভাবনা কবিকে যে প্রতি মুহূর্তে তাড়িত করেছে তা পাঠকমাত্রই উপলব্ধি করতে পারেন। মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, ভালোবাসা মৃত্যুর মধ্যে বিলীন হয়ে যাবে কি না? মৃত্যুর সঙ্গে সঙ্গে মানবীয় প্রেম বা ভালোবাসারও মৃত্যু হবে কি না? মৃত্যু মানবীয় ভালোবাসাকে কি স্পর্শ করতে পারবে না? এ সব বিষয় মানুষের মনকে ভাবিত করে এবং বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে মানুষ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চায়। কবি টেনিসন মানবীয় ভালোবাসার অমরতা নিয়ে তাঁর কাব্য সম্ভার উপস্থাপন করেছেন। জীবন ও মৃত্যুর প্রসঙ্গটি টেনিসনের কাব্যে কি ভাবে প্রাসঙ্গিকতা লাভ করেছে এবং জীবন ও মৃত্যু এবং মানবীয় ভালোবাসা সম্পর্কে তাঁর উপলব্ধি কী ছিল তা জানলে তাঁকে বোঝা অনেক সোজা হয় যায়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2006 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.