দ্বিতীয়ভাষা শিক্ষায় ভাষাবিজড়নের ভূমিকা
Abstract
প্রথম ভাষা অর্জনের পর মানুষ যে ভাষা শেখে সাধারণভাবে সে ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়: মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে দ্বিতীয় ভাষা শিখতে আগ্রহী হয়ে উঠে। দ্বিতীয় ভাষা জ্ঞান মানুষকে অনেকক্ষেত্রেই জীবনে সাফল্য অর্জনে সহযোগিতা করে থাকে। দ্বিতীয় ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধির কারণেই পৃথিবীর অধিকাংশ দেশে শিক্ষা ব্যবস্থার পাঠক্রম ( curriculum) - এ দ্বিতীয় ভাষা শিক্ষাদান অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। দ্বিতীয় ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে ভাষা শিক্ষাদान কার্যক্রমকে কার্যকর ও সফল করার জন্যে প্রথাগত পদ্ধতি (Traditional Method), প্রত্যক্ষ পদ্ধতি (Direct Method), শ্রবণ-উচ্চারণ পদ্ধতি (Audiolingual Method), ভাব বিনিময়ের ভাষা শিক্ষাদান পদ্ধতি (Communicative Language Teaching Method) ইত্যাদি পদ্ধতির ব্যবহার লক্ষ করা যায়। সম্প্রতি দ্বিতীয় ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এক নতুন ধারণার সংযোজন ঘটেছে, যা “ভাষাবিজড়ন” বা “Immersion নামে পরিচিত। দ্বিতীয় ভাষা শিক্ষাদানের এ নতুন ধারণা “ভাষাবিজড়ন” এবং বাংলাদেশে ভাষাবিজড়ন কর্মসূচীর সম্ভাবনা আলোচনা করাই এ প্রবন্ধের উদ্দেশ্য।
Downloads
Downloads