‘একটি তুলসীগাছের কাহিনী' পাঠের রকমফের পাঠবিবিধতার নন্দনতত্ত্ব
Abstract
'একটি তুলসীগাছের কাহিনী' সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বাধিক পঠিত গল্পগুলোর একটি। এ নিবন্ধের অন্যতম প্রধান লক্ষ্য, গল্পটি আবার নতুন করে পড়া। পড়ার সময় পুরনো পাঠগুলো গুরুত্বের সাথে পর্যালোচিত হয়েছে। নব্যসমালোচকদের মতো টেক্সটের সম্ভাব্য চিহ্নগুলোকে যথাসম্ভব আমলে আনা হয়েছে, অবলম্বিত হয়েছে যাকে পশ্চিমা সাহিত্যসমালোচকদের ভাষায় ক্লোজ রিডিং বা নিবিড় পাঠ বলা হয়, সে পাঠ পদ্ধতি, যদিও নজর রাখা হয়েছে এ সত্যে যে, পাঠ কিছুতেই টেক্সটের সীমায় বদ্ধ থাকে না। ব্যবহৃত পুরনো পাঠগুলোর প্রায় সব কটির ক্ষেত্রে উত্থাপিত হয়েছে টেক্সটের প্রতি 'অবিশ্বস্ত' হওয়ার এবং প্রচলিত ধারণা টেক্সটে আরোপের অভিযোগ। তবু ওই পাঠগুলো গুরুত্বপূর্ণই থেকে গেছে; কারণ, বহুপাঠের সম্ভাবনা যাচাই করা এবং ভাষার যে সব বৈশিষ্ট্যের জন্য কোনো টেক্সট স্বভাবতই বহুপাঠসম্ভব হয়ে ওঠে এ গল্প অবলম্বনে খোঁজখবর নেয়াও বর্তমান রচনার উদ্দেশ্য ।
Downloads
Downloads