চিহ্ন সংবীক্ষণ : সোস্যুরীয় তত্ত্ববিশ্ব

DOI: https://doi.org/10.62328/sp.v48i1-2.2
Crossmark

Authors

Abstract

আমরা চিহ্নাবদ্ধ । আমাদের যাপিত জীবনের প্রতিটি সংশয় যুগপৎ চিহ্নঋদ্ধ ও চিহ্নশাসিত । চিহ্নের সঙ্গে আমাদের এই যুগলবাস ও আকণ্ঠ নিমজ্জন প্রকারান্তরে আমাদের নিজস্বতাকেই প্রকীর্তিত করে। সংস্কৃতির স্বাতন্ত্র্য ও প্রাতিস্বিকতা নিয়ে আজকে দুনিয়াজোড়া যে সগর্ব উচ্চার, ঘর এবং ঘর বহির্ভূত পরিপার্শ্ব থেকে শুরু করে প্রাচ্য ও প্রতীচ্যের সংস্কৃতির যে ভিন্নমাত্রা আজ সুচিহ্নিত, তা মূলত চিহ্নঋদ্ধ সংশ্লিষ্ট সংশয় বিষয়ের রূপভেদ মাত্র। চিহ্ন শনাক্তকরণ, বৈচিত্র্যময় রূপাবেশ অবলোকন এবং চিহ্নময়তার ধোঁয়াশা ও হেঁয়ালির অপনোদন-সম্পর্কিত অনুসন্ধিৎসা প্রকারান্তরে সংশ্লিষ্ট সংস্কৃতি ও তার উপাদানসমূহের কাঠামোবাদী ব্যাখ্যা ও মূল্যায়নকে প্রমূর্ত করে। এ ক্ষেত্রে 'চিহ্ন' ধারণাটি তার প্রচলিত অর্থ-নির্মিতির খোলস ভেঙে বেরিয়ে নতুন অর্থভাবনায় পরিস্নাত হয় এবং সমাজ-সংস্কৃতির প্রতিটি উপাদান ও প্রপঞ্চই হয়ে ওঠে এক একটি ব্যাখ্যেয় চিহ্ন। প্রচলিত 'চিহ্ন' ধারণাটিকে নতুন দার্শনিক ও বৌদ্ধিক অভিজ্ঞানে উন্নীত করে এর তত্ত্বভূমি বিনির্মাণ এবং 'চিহ্নতত্ত্ব' বা 'চিহ্নবিজ্ঞান' নামক একটি বিদ্যায়তনিক শাস্ত্রের তাত্ত্বিক প্রতিষ্ঠার ক্ষেত্রে অতলান্তিকের দুই পারের দুই বিদগ্ধ ও প্রাজ্ঞ দার্শনিক মনীষী যথা ফরাসীভাষী সুইস ভাষাতাত্ত্বিক ফের্দিন্য দ্য সোস্যুর এবং মার্কিন দার্শনিক চার্লস সেন্ডারস পার্স'র নাম স্মরণযোগ্য। প্রায় সমসাময়িক হলেও চিন্তাসূত্রে সোস্যুর (১৮৫৭-১৯১৩) এবং পার্স ` (১৮৩৯-১৯১৪) চিহ্ন সম্পর্কে প্রায় দুই ভিন্ন জগৎ বিনির্মাণ করেন, যেখানে সোস্যুর চিহ্নকে ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যার পাশাপাশি সমাজ, ভাষা ও চিহ্নের সম্পর্ককে রূপায়িত করেছেন, সেখানে পার্স চিহ্ন বিষয়ে চয়ন করেছেন দর্শন ও গণিতের বিচিত্র সূত্রগত ব্যাখ্যামালা। পার্সের এই জটিল দার্শনিক অনুসন্ধিৎসা গভীর ও তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা ও আলোচনার অভিনিবেশ দাবী করে যা এই ক্ষুদ্র আলোচনার উদ্দেশ্য নয়। তাই এ প্রবন্ধে সোস্যুরকে ইউরোপকেন্দ্রিক চিহ্নতত্ত্ব আলোচনার প্রধান পুরুষ হিসেবে বিবেচনার পাশাপাশি তাঁর চিহ্নতত্ত্ববিষয়ক বিচিত্র পরিভাষা ও ব্যাখ্যাকে বিশ্লেষণ করা হবে নিম্নলিখিত প্রক্রিয়ায় :

১. চিহ্ন ও চিহ্ন সংগঠন

২. চিহ্নের আর্বিত্রিক নীতি

৩. চিহ্নের অর্থময়তা বা তাৎপর্য

আধুনিক ভাষাবিজ্ঞানের জনক ও উদ্‌গাতা এবং আকরণবাদ ( structuralism ) নামক এক সর্বব্যাপী দার্শনিকতত্ত্বের আদিপুরুষ ফের্দিন্য দ্য সোস্যুর ভাষার সংগঠন বিশ্লেষণ সম্পর্কে ভাষা ও ভাষিক উপাদানসমূহকে চিহ্ন বিবেচনায় যে তত্ত্বীয় ধারণার অবতারণা করেন তার মধ্যেই নিহিত আছে চিহ্নবিষয়ক শাস্ত্র চিহ্নতত্ত্বের (semiology) গোড়াপত্তনের মর্মবাণী। সোস্যুরের মতে, ভাষা নামক সিস্টেম জুড়ে রয়েছে চিহ্নের ছড়াছড়ি।

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2011-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

চিহ্ন সংবীক্ষণ : সোস্যুরীয় তত্ত্ববিশ্ব . (2011). সাহিত্য পত্রিকা, 48(1-2), ২১-৩২. https://doi.org/10.62328/sp.v48i1-2.2
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
০%: ০/০