উপন্যাসের নৃতত্ত্ব : তারাশঙ্করের অরণ্য-বহ্নি
Abstract
নৃবিজ্ঞান মানুষের বিজ্ঞান, মানুষকে অধ্যয়ন করার শাস্ত্র। মানুষের সামগ্রিক জীবনচর্চা অধ্যয়ন করাই নৃবিজ্ঞানের মূল উদ্দেশ্য। মানুষের জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম সকল বিষয় নৃবিজ্ঞানীরা বিবেচনা করেন গুরুত্বের সঙ্গে। আর মানুষের জীবন অধ্যয়নে নৃবিজ্ঞানের সাথে তাই সংশ্লেষ ঘটে অন্যান্য শাস্ত্রের (discipline)। ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য সকল শাস্ত্রের সাথেই নৃবিজ্ঞানের রয়েছে গভীর সম্পর্ক। সাহিত্যকে মূলত নৃবিজ্ঞানীগণ বিবেচনা করেন সংস্কৃতির ধারক বা cultural Artifact হিসেবে, যেখানে পরিস্ফুট হয় মানুষের প্রাত্যহিক জীবনপ্রণালি, আচার-অনুষ্ঠান, লোকায়ত বিশ্বাস, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন ইত্যাদি। আর সাহিত্য তাই হয়ে ওঠে নৃবিজ্ঞানীদের জন্য মানবসমাজ, মানবসংস্কৃতি অধ্যয়নের ও বিশ্লেষণের এক কার্যকর উৎস। একইভাবে সাহিত্যিকগণও তাঁদের সাহিত্যকর্মকে সমৃদ্ধ করতে পারেন নৃতাত্ত্বিক তথ্য ও দৃষ্টিভঙ্গির কার্যকর প্রয়োগের মাধ্যমে।
Downloads