বাংলা প্রবাদ : দ্যোতিতের ভাষা-দর্শন

DOI: https://doi.org/10.62328/sp.v48i3.6
Crossmark

Authors

Abstract

একটি ভাষা সম্প্রদায়ের জীবন-ঘনিষ্ঠ ক্লাসিক উপলব্ধিপুঞ্জকে ঠাস বুনোটে ধারণ করে রাখে প্রবাদ। সাধারণ মানুষের অমিত জীবনার্থের নির্যাস একটি প্রবাদের হয়ে ওঠার মূল প্রাণশক্তি। এ কারণে প্রবাদে যা বলা হয় বা বলতে চাওয়া হয় তার সঙ্গে নিবিড়ভাবে জড়িত হয়ে যায় বাগর্থের ( linguistic meaning) গভীরতর দর্শন। প্রবাদকে যদি একটি নৃগোষ্ঠীর জীবনজাত ভূয়োদর্শনের দ্যোতনা হিসেবে বিবেচনা করা হয়, তবে এর দ্যোতিতরূপী বাগর্থকেও এক বিশেষায়িত দার্শনিক অভিঘাতের মুখোমুখি হতে হয়। ফলে, ওই প্রবাদের অন্তস্তলে লুকিয়ে থাকা ব্যঞ্জনা বহন করে চলে অনিঃশেষ দার্শনিকতা; যাকে বর্তমান প্রবন্ধে সংজ্ঞায়িত করা হবে দ্যোতিতের ভাষা-দর্শনরূপে। ভাষার প্রায়োগিক স্তরে একটি প্রবাদ যে দ্যোতনা সঞ্চার করে তার দ্যোতিত হিসেবে সক্রিয় থাকে প্রবাদটির বাগর্থ। অর্থাৎ, ওই নির্দিষ্ট প্রবাদটির জুৎসই প্রয়োগের মধ্য দিয়ে একজন ভাষা ব্যবহারকারী যা বোঝাতে চায় তা আসলে প্রবাদটির দ্যোতিত রূপ। লক্ষ করলে দেখা যাবে যে, একটি প্রবাদের পদ-কাঠামো কখনো আলংকারিক ভাষায়, কখনো রূপক কিংবা প্রতীকের বর্ণিলতায়, কখনোবা মিথিক সূত্রসন্ধানে যা উপস্থাপন করে তার প্রথম এবং প্রধান অভীষ্ট হলো, বিশেষ কোনো দ্যোতিত-তাৎপর্য প্রদান করা।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2011-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা প্রবাদ : দ্যোতিতের ভাষা-দর্শন . (2011). সাহিত্য পত্রিকা, 48(3), ১০৩-১১৩. https://doi.org/10.62328/sp.v48i3.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%