সৈনিকতা ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
Abstract
নজরুল-জীবনীকার ও আলোচকদের প্রায় সকলেই একমত পোষণ করেন, সৈনিক জীবন নজরুলের সাহিত্যকর্মে অপরিমেয় প্রভাব রেখে গেছে। তাঁরা মূলত নজর দিয়েছেন কবিজীবনের সূত্রপাত, বাইরের পৃথিবী সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন, বিভিন্ন ভাষা ও সাহিত্যচর্চা ইত্যাদি জীবনীমূলক উপাদানের দিকে। এ লেখায় সৈনিকবৃত্তির ভাবগত তাৎপর্যের দিকেই প্রধানত মনোযোগ দেয়া হবে, এবং নজরুলের সামগ্রিক সাহিত্যকর্মে এর ব্যাপক-গভীর প্রভাব সম্পর্কে আলোকপাত করা হবে। উপনিবেশ আমল ও উপনিবেশ-উত্তর বাংলা সাহিত্যের পঠনপাঠনের ক্ষেত্রে যেসব নন্দনতাত্ত্বিক মাপকাঠি ব্যবহৃত হয়েছে এবং এই ব্যবহারের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ভূগোল যেভাবে চিহ্নিত হয়েছে, তার সীমায় নজরুল সাহিত্যের কিছু পৌনঃপুনিক উপাদান ঠিকমত আঁটে না। সৈনিকতা এমনি একটি ধারণা। বলা যায়, মধ্যবিত্ত সাহিত্যচর্চার বলয়ের মধ্যে এ ক্ষেত্রে পূর্বাপর ধারাবাহিকতা অনুপস্থিত থাকায় ধারণাটি পর্যাপ্ত মনোযোগ পায়নি। এ প্রবন্ধে সৈনিকতাকে হাজির করা হবে নজরুল সাহিত্যের অন্যতম প্রধান চারিধারণা হিসাবে, আর এই নিরিখে পাঠ করা হবে তাঁর সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ কিছু অংশ ।
Downloads
Downloads