আহমদ ছফার উপন্যাসে সমাজ ও রাজনীতি
Abstract
ব্যক্তিক জীবনের অন্তঃস্থ সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রবণতাগুচ্ছ, যেমন আবেগ-উদ্দীপনা-সংবেদনা-বিষাদ এবং তার সমান্তরালবর্তী সামাজিক ও রাষ্ট্রিক জীবনের নানান অঘটন ও ঘটনাকে উপজীব্য করে দীর্ঘদিনব্যাপী খানিকটা ব্যতিক্রমী ধারার গ্রন্থ রচনা করে সর্বমহলে যিনি প্রশংসিত ও সমালোচিত হয়েছেন, তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী একজন সৃষ্টিশীল লেখক আহমদ ছফা (১৯৪৩-২০০১)। ষাটের দশকের মধ্যবর্তী পর্যায়ে বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব এক উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দেশ ও জাতির কাছে দায়বদ্ধ থেকে প্রায় চল্লিশ বছর ধরে আহমদ ছফা রচনা করেছেন অনেক কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, অনুবাদ, গান প্রভৃতি। শিল্প-সাহিত্যের সকল শাখায় স্বচ্ছন্দ বিচরণ সত্ত্বেও কথাসাহিত্যে বিশেষত উপন্যাস রচনায় তাঁর সাফল্য প্রশ্নাতীত। বলা যেতে পারে মননে-মেধায় শিল্পিত স্বভাবে তাঁর উপন্যাসসমূহ স্বকীয়তামণ্ডিত। আহমদ ছফা তাঁর স্বকাল ও স্বসমাজকে উপন্যাসের বিষয় হিসেবে গ্রহণ করেছেন। প্রত্যয়দীপ্ত অভিব্যক্তিতে তিনি বাঙালির আর্থ-সামাজিক বাস্তবতা, শোষণ, সংগ্রাম ও রাজনীতির বহিঃস্রোতকে ব্যক্তির অন্তর্জীবনের সঙ্গে সম্পর্কিত করে উপন্যাসে উপস্থাপন করেছেন। মূলত তাঁর উপন্যাসের পটভূমি বৃহৎ সময় পরিসরে বিধৃত। ১৯৪৭-এর দেশভাগ, পরবর্তী সামরিক শাসন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের অবস্থা এবং গণতান্ত্রিক শাসনামলে বাংলাদেশের আর্থ-সামাজিক চিত্র গুরুত্ব পেয়েছে তাঁর উপন্যাসসমূহে। ইতিহাসের এই সময়কে তিনি ধারণ করেছেন বৈচিত্র্যময় বিষয়ের অনুষঙ্গে। মূলত সংকটময় সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে জীবনের জটিলতা অন্বিত হয়েছে তাঁর উপন্যাসে। ফলে তাঁর উপন্যাসে সমাজ ও রাজনীতি এক অভিন্ন সূত্রে গ্রথিত । বর্তমান প্রবন্ধে আমরা তাঁর সাতটি উপন্যাসে প্রতিফলিত সমাজ ও রাজনীতির স্বরূপ সন্ধানে সচেষ্ট হব।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.