মহিষকুড়ার উপকথা : আরণ্যক মানবাত্মার স্বর
Abstract
মানুষ এবং প্রকৃতির মিথষ্ক্রিয়ায় অমিয়ভূষণ মজুমদারের (১৯১৮-২০০১) কথাসাহিত্য ভাস্বর, যেখানে মানুষ প্রকৃতির মতো বিশাল ও বৈচিত্র্যময়। মহিষকুড়ার উপকথা উপন্যাসেও এই বিচিত্র প্রকৃতি ও মানুষের সঙ্গে পাঠকের দেখা হয়ে যায়। এখানে জীবন ও অরণ্য একাকার, জীবন যেন বনের কোলে ঘুমায়, বনের বুকে খেলা করে, দুঃখে বনের বুকে মুখ রেখে কাঁদে'। তবু অরণ্য ও মানুষের পারস্পরিক সখ্যই এ উপন্যাসের শেষ কথা নয়। উপন্যাসে গভীরভাবে অনুরণিত আরণ্যক জীবনের আদিমসত্তার সঙ্গে যন্ত্রসভ্যতার বৈনাশিক রূপের প্রগাঢ় দ্বন্দ্ব এবং পরিণতিতে সৃষ্ট হয় যন্ত্রসভ্যতার আগ্রাসনে অরণ্যচারী মানবাত্মার উন্মলন ও তাদের আপাত পরাজয়ের বেদনার্ত ক্রন্দন। যদিও লেখক এসব পরাজিত আরণ্যক সত্তার অবচেতনে প্রোথিত করে দিয়েছেন প্রগাঢ় দ্রোহের বীজ এবং লেখকের দৃঢ় বিশ্বাস, এই বিদ্রোহের বীজ একদিন অঙ্কুরিত হয়ে অরণ্যচারী আদিমসত্তাকে যন্ত্রসভ্যতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর শক্তি যোগাবে। উপন্যাসে প্রগাঢ়ভাবে ধ্বনিত অমিয়ভূষণ মজুমদারের এই আশাবাদই এ রচনার মূল শক্তি।
Downloads
Downloads