মোহিতলাল মজুমদারের 'বুদ্ধ' : বিষয় ও প্রকরণ
Abstract
অহিংসার মূর্ত প্রতীক বুদ্ধ ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক। পৃথিবীতে যে কজন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, যাঁরা অমৃতবাণী অভিসিঞ্চনে ভরিয়ে তুলেছেন মানবহৃদয়, তাঁদের মধ্যে বুদ্ধ অন্যতম। বহুমাত্রিক বিশ্লেষণে তাঁকে বিশ্লিষ্ট করা যায়। তাঁর প্রচারিত ধর্মমত-বিশ্বাস ও দর্শন আধুনিক বাংলা সাহিত্যকে এনে দিয়েছে এক নবতর মাত্রা যা মোহিতলাল মজুমদারের (১৮৮৮-১৯৫২) কবিতায়ও লক্ষণীয়। মোহিতলার মজুমদারের স্মর-গরল (১৯২৮) কাব্যের অন্তর্গত 'বুদ্ধ' কবিতাটি এ প্রবন্ধের আলোচ্য বিষয়। এক্ষেত্রে 'বুদ্ধ' কবিতা রচনার মাধ্যমে উন্মোচিত হয়েছে তাঁর কবি ও কবিপ্রকৃতির স্বকীয় ভাব ও ভাবনা। 'বুদ্ধ' কবিতা রচনার পরিকাঠামোতে বুদ্ধ ও বৌদ্ধধর্মের 'আদ্য-মধ্য-অন্ত'-এর ভাবগত পরিচয় তুলে ধরাই এ প্রবন্ধের উদ্দেশ্য।
Downloads
Downloads