বাংলা ভাষায় ইংরেজি ঋণকৃত শব্দের ব্যবহার

DOI: https://doi.org/10.62328/sp.v49i2.10
Crossmark

Authors

Abstract

ভাষা একটি যোগাযোগীয় সংশয় (system)। বৈশ্বিক জ্ঞানচর্চার সূত্র ধরে এক ভাষা থেকে অন্য ভাষায় বিভিন্ন ভাষাতাত্ত্বিক উপাদানের আদান-প্রদান একটি স্বাভাবিক ঘটনা। সাধারণত একটি ভাষার কোনো ভাষিক উপাদান যখন সরাসরি বা আংশিক পরিবর্তিতভাবে অন্য একটি ভাষায় গৃহীত হয় তখন তাকে ভাষিক ঋণকরণ (borrowing) বলা হয়। ভাষার ধ্বনি, রূপ, বাক্য কিংবা অর্থ— এই প্রধান চারটি স্তরের মধ্যে শব্দস্তরেই এই ঋণকরণের হার সবচেয়ে বেশি। বিশেষ করে, একটি ভাষায় যখন কোনো নতুন ধারণা (concept) প্রবেশ করে তখন তার সঙ্গে একরাশ নতুন শব্দও প্রবেশ করে। নতুন ধারণাসমূহকে ওই ভাষায় সংহত অবয়বে যথার্থ, নির্ভুল ও দ্ব্যর্থহীনভাবে প্রকাশ করার জন্য কখনও তৈরি করা হয় পারিভাষিক শব্দ, আবার কখনো নতুন ধারণাটি প্রকাশের জন্য গ্রহণ করা হয় শব্দঋণ। তাই শব্দঋণ ভাষার একটি স্বাভাবিক প্রক্রিয়া। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারেও রয়েছে বিশ্বের বিভিন্ন ভাষার শব্দ। হালনাগাদ কোনো পরিসংখ্যান না পাওয়া গেলেও পারিপার্শ্বিক প্রমাণ (empirical evidence) বিবেচনা করে বলা যায় যে, আধুনিককালে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে ঋণকৃত শব্দগুচ্ছে ইংরেজি শব্দ-ই বেশি। বিশ্বায়নের এই কালে, জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রধান ভাষা ইংরেজি হওয়ায় অন্যান্য ভাষার চেয়ে ইংরেজি উৎস থেকেই বাংলা ভাষায় শব্দ-ঋণকরণের আধিক্য লক্ষ করা যায়। এছাড়াও দীর্ঘদিনের ঔপনিবেশিক সমাজ-রাজনৈতিক কাঠামো, উপনিবেশ-উত্তর পাকিস্তানি শোষণের কালে প্রচ্ছন্ন নব্য-ঔপনিবেশিক মানসভঙ্গি, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার অনিবার্য প্রয়োজন এবং এরকম আরও নানাবিধ কারণ বাংলা ভাষায় ব্যবহৃত ইংরেজি শব্দঋণের প্রেক্ষাপট প্রস্তুত করেছে। এর ফলস্বরূপ দিন দিন বাংলা ভাষায় উল্লেখযোগ্য হারে ইংরেজি শব্দের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। প্রাত্যহিক সংজ্ঞাপনে, আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কথোপকথনে, দাপ্তরিক কাজে, বর্ণনায়, বিশ্লেষণে, সাহিত্যে, এমনকি কবিতা ও গানেও, ইংরেজি শব্দের ব্যাপক ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এদের সবগুলোই যে ঋণকৃত (borrowed) শব্দের স্বীকৃতিপ্রাপ্ত এমনটি নয়। অনেক শব্দেরই অবস্থান বাংলা অভিধানে নির্ধারিত হয়নি; অথচ তাদের ব্যবহার সুলভ। বস্তুত, বাংলা ভাষায় যে সকল ইংরেজি শব্দ ব্যবহৃত হয় তাদের মধ্যে ঋণকরণের মাধ্যমে গৃহীত ইংরেজি শব্দ যেমন রয়েছে তেমনি সংহিতা বদলের ( code switching) কারণে ভাষায় ঢুকে পড়া ইংরেজি বিভাষী শব্দও (foreign language word) রয়েছে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2012-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা ভাষায় ইংরেজি ঋণকৃত শব্দের ব্যবহার . (2012). সাহিত্য পত্রিকা, 49(2), 175-187. https://doi.org/10.62328/sp.v49i2.10

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%