শহীদুল জহিরের ছোটগল্পে পুরনো ঢাকার চালচিত্র

DOI: https://doi.org/10.62328/sp.v49i2.6
Crossmark

Authors

Abstract

শহীদুল জহির' পুরনো ঢাকার পরিসরে মানুষের বিশিষ্ট জীবনচর্যা, সামাজিক রীতি-নীতি, ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস-সংস্কার ও প্রবহমান সংস্কৃতির সমন্বয়ে তাদের প্রাত্যহিকতার চালচিত্রকে ছোটগল্পে যেভাবে বিনির্মাণ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তা নিঃসন্দেহে বিরল, অভাবনীয়। শৈশবের কয়েকটি বছর এতদঞ্চলে অতিবাহিত করার অভিজ্ঞতাই সম্ভবত তাঁকে চার শতাব্দীর ঐতিহ্যবাহী পুরনো ঢাকার বিশিষ্ট আবহনির্ভর কথাসাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেছে। শামসুর রাহমানের কবিতা ও আখতারুজ্জামান ইলিয়াসের কথাসাহিত্যেও উক্ত জনপদের সামূহিক অভিব্যক্তি স্বকীয় মাত্রায় উত্তীর্ণ। শহীদুল জহির আদি ঢাকাবাসীর সার্বিক জীবনচিত্রের শিল্পিত ভাষ্য রচনায় সচেতনভাবেই পূর্বসূরিদের থেকে ভিন্ন পথে অগ্রসর হয়েছেন। তাঁর বিভিন্ন গল্পে ঘুপচি গলি, পাড়া-মহল্লার রাস্তাঘাট ও ল্যাম্পপোস্ট, ম্যানহোল, ফুটপাত থেকে শুরু করে মসজিদ, মন্দিরপ্রাঙ্গণ, দোকান, হোটেল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা, প্রেক্ষাগৃহ প্রভৃতির সমবায়ে সমাজের সর্বস্তরের মানুষের অবিরাম কলতান, আড্ডা, ঠাট্টা-পরিহাস ও ব্যঙ্গাত্মক মনোভঙ্গির বহিঃপ্রকাশ প্রাণবন্ত হয়ে ওঠে। জাতীয় জীবনের অসংখ্য বাঁক-পরিবর্তনশীল মুহূর্তের পাশাপাশি রাজনৈতিক অভিঘাতের নেতিবাচকতায় এতদঞ্চলের সমাজদেহের সার্বিক বিকৃতির নিখুঁত বাচন হয়ে উঠেছে তাঁর ছোটগল্পসমূহ। তবে এর সমান্তরালে জীবনের অর্থবহ উদ্ভাসনের প্রচেষ্টায় মানুষের আন্তর্গরজ ও শুভচেতনার উন্মীলনও শহীদুল জহিরের শিল্পিসত্তার অন্যতম বৈশিষ্ট্য ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2025-03-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শহীদুল জহিরের ছোটগল্পে পুরনো ঢাকার চালচিত্র . (2025). সাহিত্য পত্রিকা, 49(2), ৮৯-১৩০. https://doi.org/10.62328/sp.v49i2.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%