নাট্য নির্দেশনায় ছন্দ

DOI: https://doi.org/10.62328/sp.v50i1.6
Crossmark

Authors

Abstract

নাট্য নির্দেশনার পঞ্চসূত্রের চতুর্থ এবং ব্যাখ্যার পক্ষে সবচেয়ে কঠিন এই ছন্দ বা রিদম। পৃথিবীতে এমন কতগুলি বিষয় আছে যা আমরা সবাই অনুভব করি কিন্তু বলে বোঝাতে পারি না। আমাদের এই সূত্রটিও তেমনি একটি সরলতম জটিল বিষয়। চর্চার মধ্য দিয়ে নির্দেশক ছন্দ বোধের বিকাশ ঘটাতে পারেন। আমরা প্রাথমিকভাবে সর্বজনস্বীকৃত কিছু সূত্র নিয়ে আলোচনায় অবতীর্ণ হতে পারি।প্রথম প্রশ্ন হলো-ছন্দ কবিতার অঙ্গ, নাটকের বা নাট্যাভিনয়ের আবার ছন্দ কি? উত্তর হলো — ছন্দ শুধু কবিতারই একচেটিয়া অধিকারের বিষয় এ ধারণা ঠিক নয়। বরং বলা যায় — এই গোটা দুনিয়াটাই একটা ছন্দের রাজত্ব। ছন্দ পতন ঘটলে এক মিনিটে সব ওলটপালট হয়ে যেতে পারে। এই কথা ভালো করে বুঝতে হলে আগে বোঝা দরকার 'ছন্দ' কাকে বলে? অভিধানে ছন্দের সংজ্ঞা পাই — ঝোঁকের সুসমঞ্জস পুনরাবৃত্তিই হচ্ছে ছন্দ। সোজা কথায় সমান কয়েক মাত্রায় পরপর একটা করে ঝোঁক বা অ্যাকসেন্ট পড়লে ছন্দের সৃষ্টি হয়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2012-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নাট্য নির্দেশনায় ছন্দ . (2012). সাহিত্য পত্রিকা, 50(1), ১৪৯-১৬১. https://doi.org/10.62328/sp.v50i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%