আবুল ফজলের ছোটগল্প : জীবনভাবনা

DOI: https://doi.org/10.62328/sp.v50i1.3
Crossmark

Authors

  • মোঃ মাহবুব হোসেন (মাহবুব বোরহান) Jatiya Kabi Kazi Nazrul Islam University, Bangladesh Author

Abstract

শিল্পীর শিল্প নির্মাণ তার জীবনভাবনারই নান্দনিক প্রকাশ। যে জীবনভাবনা তিনি অর্জন করেন আত্মবিকাশের পারিবারিক ও পারিপার্শ্বিক আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলনির্ভর জ্ঞানানুশীলনের অব্যাহত প্রয়াসের মাধ্যমে। দেশ-কাল পরিবর্তনের সঙ্গে যা সর্বদা পরিবর্তনশীল। শিল্পীর দেশ-কালের পরিবর্তন ঘটলে অনিবার্যভাবে পরিবর্তন ঘটে তাঁর জীবনভাবনার। শিল্পকে বুঝতে হলে অবিকল্প শর্তেই বুঝতে হয় শিল্পীকে, তাঁর মানসচৈতন্যের স্বরূপকে। সাহিত্যও এর ব্যতিক্রম নয়। সাহিত্যিকের জীবনবোধ ও শিল্পদৃষ্টির তাৎপর্য উপলব্ধি তাঁর সাহিত্য বিচারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আবুল ফজল (১৯০৩-১৯৮৩)-এর ছোটগল্প সম্পর্কিত প্রাসঙ্গিক আলোচনার অনিবার্য অনুষঙ্গ হিসেবেই প্রয়োজন দেশ-কালের প্রেক্ষাপটে তাঁর পারিবারিক ও আর্থ- সামাজিক পরিমণ্ডলকে উপলব্ধি করা। কারণ “ছোটগল্প-কারের উপলব্ধির আশ্রয় তাঁর পরিচিত বস্তুময় জীবন-ভূমি।”

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2012-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আবুল ফজলের ছোটগল্প : জীবনভাবনা . (2012). সাহিত্য পত্রিকা, 50(1), ৭৯-৯৩. https://doi.org/10.62328/sp.v50i1.3