সংস্কৃত ও বাংলা ভাষার ব্যাকরণে সমাসের শ্রেণিবিভাগ

DOI: https://doi.org/10.62328/sp.v50i1.2
Crossmark

Authors

Abstract

বাংলা ভাষা সংস্কৃতের সঙ্গে সম্পর্কিত হলেও বাংলা একটি স্বতন্ত্র ভাষা। কিন্তু প্রচলিত বাংলা ব্যাকরণ অনেকাংশে সংস্কৃত ব্যাকরণের অনুবর্তন। সংস্কৃত ভাষা ব্যাকরণের বিভিন্ন সূত্র দ্বারা বিশ্লেষিত। বিবর্তনের পথ ধরে বাংলা ভাষা প্রয়োজন অনুসারে পরিবর্তিত গতিপথে অগ্রসর হচ্ছে এবং বাংলা ব্যাকরণ পরিবর্ধিত ও পরিশোধিত হচ্ছে। বাংলা ভাষায় আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ প্রভৃতি ভাষার কিছু কিছু শব্দের মিশ্রণ ঘটেছে। বিভিন্ন ভাষার সংস্পর্শে বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণের অনেক বৈচিত্র্য বা পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে এবং এখনও ঘটছে। ফলে বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণ সমৃদ্ধি লাভ করেছে এবং করছে। ক্রমেই বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের প্রভাব কাটিয়ে নিজস্ব পথে এগিয়ে যাচ্ছে। সংস্কৃত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাস। বাংলা ব্যাকরণেও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শব্দগঠনের অন্যতম উপায় বা রীতি হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসম্বন্ধযুক্ত (অর্থের দিক থেকে মিল রয়েছে এমন) একাধিক পদের একপদে সংক্ষিপ্ত হওয়া তথা দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টির প্রক্রিয়া হলো সমাস। উক্ত হয়েছে - “একপদীভাবঃ সমাসঃ”' অর্থাৎ একাধিক পদের একপদীভাবই (একপদে পরিণত হওয়াই ) সমাস। যেমন- ‘গঙ্গায়াঃ জলম্' ('গঙ্গার জল') গঙ্গাজলম্। এখানে 'গঙ্গায়াঃ জলম্’ ('গঙ্গার জল') পদ দুটির মধ্যে একটি অর্থগত সম্বন্ধ রয়েছে। 'গঙ্গায়াঃ জলম্' (‘গঙ্গার জল’) না বলে ‘গঙ্গাজলম্' বললে যে কেবল সংক্ষেপে বলা হলো তা নয়, সুন্দর করে ও বলা হলো। বাগ্যন্ত্রের সুবিধা ও শ্রবণেন্দ্রিয়ের আনন্দ একই সঙ্গে বিধান করার এ কৌশল বা প্রক্রিয়াটি ব্যাকরণে সমাস বলে পরিচিত। ভাষায় সমাসের প্রথম ও প্রধান প্রয়োজন বক্তব্য সংক্ষিপ্ত করা। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। তবে সমাস কেবল বাক্যকে সংক্ষিপ্তই করে না, বাক্যের শ্রুতিমাধুর্য এবং ভাব প্রকাশের শক্তিও বৃদ্ধি করে। অনাবশ্যকভাবে বড় আকারে প্রকাশ না করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলে বক্তব্য অর্থবহ, তাৎপর্যপূর্ণ ও ব্যঞ্জনাময় হয়ে ওঠে। সমাসের মাধ্যমে ভাষা সহজ-সরল, শ্রুতিমধুর, প্রাঞ্জল ও ছন্দোময় হয়। এসব কারণে সংস্কৃত ও বাংলা ভাষায় সমাসের গুরুত্ব অপরিসীম। সমাসের স্বরূপ এবং ব্যবহার সম্বন্ধে জানতে হলে এর শ্রেণিবিভাগ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। সমাসের শ্রেণিবিভাগ সম্পর্কে সম্যক ধারণা থাকলে সমাসবদ্ধ শব্দের ব্যবহার অধিকতর অর্থবহ ও সহজ হয়। দৃষ্টিভেদে সমাসের অনেক প্রকার বিভাগ হতে পারে। বৈয়াকরণগণও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাসের শ্রেণিবিভাগ করেছেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2012-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সংস্কৃত ও বাংলা ভাষার ব্যাকরণে সমাসের শ্রেণিবিভাগ . (2012). সাহিত্য পত্রিকা, 50(1), ৪১-৭৮. https://doi.org/10.62328/sp.v50i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%