দেশভাগ ও হাসান আজিজুল হকের গল্প
Abstract
উনিশশো সাতচল্লিশের দেশবিভাগ ভারত-ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। সম্পূর্ণ রাজনৈতিক ও শ্রেণিস্বার্থের উদ্দেশ্যে সংঘটিত এই দেশবিভাগ মানবেতিহাসের এক ট্রাজিক অধ্যায়ও। কেননা, ভারত-ইতিহাসে কেন, বিশ্বের ইতিহাসেও দেশভাগজনিত মানুষের এত বড় দেশত্যাগ/দেশান্তর, উদ্বাস্তুজীবনের ঘটনা ও সাম্প্রদায়িক দাঙ্গা আর ঘটেনি। দেশভাগের পরও দু-দেশের মানুষ সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে আজও। ভারতের পশ্চিম অংশের মতো পূর্বাঞ্চলের বাংলাভাগের ফলে গণমানুষের যে স্বপ্নভঙ্গ হয়েছিল, মানুষ যে ভয়াবহ পরিস্থিতি ও যন্ত্রণার মুখোমুখি হয়েছিল তার সৃষ্টিশীল নির্মাণ হয়ে আসছে সাহিত্যে, চলচ্চিত্রে ও শিল্পকলায়। দেশভাগের অভিঘাতে এই মানবিক ট্রাজেডি হাসান আজিজুল হকের গল্পে কীভাবে রূপায়িত হয়েছে বর্তমান প্রবন্ধে তারই অনুসন্ধান করা হয়েছে।
Downloads
Downloads