সমকালীন উপন্যাসে বাংলাদেশের প্রশাসন-চিত্র ও রাজনৈতিক বাস্তবতা

DOI: https://doi.org/10.62328/sp.v50i2-3.9
Crossmark

Authors

Abstract

প্রশাসন ও রাজনীতি যে কোনো রাষ্ট্রের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে ব্যক্তিমানুষের রাজনীতি এবং ব্যক্তির অবস্থান-কাঠামো তথা শাসনতান্ত্রিক ব্যবস্থা একটি গতিশীল প্রসঙ্গ হিসেবে বিবেচিত। ব্যক্তির রাজনীতি চেতনার সংশ্লিষ্টতা কিংবা সময়ের বাস্তবতায় রাজনীতির মধ্যে অবস্থানরত মানুষ ও তার ইতিহাস নানাভাবে বাণীবদ্ধ হয়েছে সাহিত্যে। রাজনীতিই যেন মানুষকে গঠন করছে, তার পাদপীঠ তৈরি করছে, তাকে মননশীল করছে, কখনও স্বার্থপর বা মানবতাবাদী করছে। সাহিত্যে আধুনিক মানুষের জীবন বা রাজনীতি চেতনা একটি সাধারণ বিষয়। শিল্প কী এটা চিরন্তন জিজ্ঞাসা। বিভিন্ন কালে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে শিল্পবিচার পদ্ধতি বা শিল্পদৃষ্টিভঙ্গির ফারাক হয়। তবু শিল্পসৃষ্টির মৌলিক অনুপ্রেরণা একটা অপরিবর্তনের সূত্রকেও নির্দেশ করে। তা হল বাস্তবতা থেকে সৃষ্টির প্রেরণা। বাংলা সাহিত্যে কেবল উপন্যাস নয়, সাহিত্যের অন্যান্য মাধ্যমে যথা— নাটক, ছোটগল্প, কবিতায় রাজনীতি অনিবার্য বিষয় হিসেবে এসেছে। এর গুরুত্ব কালে কালে বেড়েছে এবং সমকালীন লেখকের চেতনায় তা ভিন্নরকম গুরুত্ব পেয়েছে। আধুনিককালে ব্যক্তিচেতনায় রাজনীতি কতটা গভীর বিষয়, রচনাগুলো তাই প্রমাণ করে। 'বাংলা সাহিত্যে গদ্যের আবির্ভাবের সঙ্গে বাংলার রেনেসাঁস-উদ্ভূত নব জীবনবেদ, জীবনজিজ্ঞাসা, পরিবর্তিত অর্থনীতি ও সমাজবিন্যাসের এবং রূপান্তরিত নব মূল্যবোধের প্রশ্ন জড়িত ; আর এই পরিপ্রেক্ষিতে ও সূত্রে বাংলা উপন্যাসের জন্ম। (আকরম, ১৯৯৭ : ৬৬)। ঔপন্যাসিকের কাছ থেকে জীবন সমাজ ও সভ্যতার সামগ্রিক দ্বন্দ্ব, বৈচিত্র্য ও ক্রমবিকাশের রূপায়ণ আশা করা যায়, কারণ এ শিল্প প্রায়ই জীবনের সমগ্রতাসন্ধানী এবং তার বিস্তীর্ণ প্রকাশে তৎপর। অবশ্য দেশ- কাল-ইতিহাস-সভ্যতা ও ব্যক্তিজীবনের সংযোগ, সংঘাত-সংঘর্ষ সাহিত্যের যে কোনো মাধ্যমে শিল্পরূপ পেতে পারে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে উদ্ভব হওয়া বাংলা উপন্যাস ক্রমেই সমকালীনতাকে ধারণ করে বেড়ে উঠেছে। তবে সমকালীনতা অর্থে রাজনীতি ও শাসনতন্ত্র কোনো বিশেষ মতবাদকে অঙ্গীকার করে বিষয়বস্তু হিসেবে উপন্যাসে এসেছে আরো পরে। এ প্রসঙ্গেই উল্লেখ্য যে, রাজনৈতিক শিল্প হিসেবে উপন্যাস আর উপন্যাসে বিধৃত-রূপায়িত রাজনৈতিক সত্য কিংবা বাস্তবতা এক ব্যাপার নয়। রাজনৈতিক ঘটনাবলিই প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে এরকম উপন্যাসকে প্রাথমিকভাবে রাজনৈতিক উপন্যাস বলা যায়। আবার সমসাময়িক কালের রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন রাজনৈতিক মতবাদ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঔপন্যাসিকের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করতে পারেন। আবার অনেকেই একে অপ্রয়োজনীয় মনে করেন। তাঁদের মতে, প্রকৃত রাজনৈতিক ঔপন্যাসিকের কাজ হল দূর থেকে নিরাসক্ত অথচ সতর্ক দৃষ্টিতে সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি বিশ্লেষণ করা এবং রাজনৈতিক স্রোতের আবর্তে ভাসমান মানবজীবনের বাস্তবচিত্র আঁকা। অন্যদিকে আধুনিককালে অনেক লেখকের জীবনবোধে কিংবা সৃষ্টিকর্মে একটি সুনির্দিষ্ট সামাজিক অঙ্গীকারের (social commitment) তত্ত্ব শিল্পের উপযোগিতা কিংবা প্রয়োজনীয়তার সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশিত হয়েছে। আর এটি নান্দনিক এক বিশ্বাস হিসেবেই বিবেচিত হচ্ছে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2013-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সমকালীন উপন্যাসে বাংলাদেশের প্রশাসন-চিত্র ও রাজনৈতিক বাস্তবতা . (2013). সাহিত্য পত্রিকা, 50(2-3), ১৪৭-১৭৪. https://doi.org/10.62328/sp.v50i2-3.9

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%