পদ্মানদীর মাঝি ও তিতাস একটি নদীর নাম : প্রান্তিক জীবনের দুই ভুবন
Abstract
জল ও জীবনের অন্বয় নদীবহুল বাংলার আবহমান চরিত্র। নদী-নির্ভর মানুষের জীবন অনিবার্যভাবেই উপন্যাস-সাহিত্যের বিরাট ক্যানভাসে এসেছে বহু মাত্রায়। ভূমি- কেন্দ্রিকতায় অনেকে নদীকে নেপথ্যে রেখেছেন, কেউ কেউ নদীর অনুষঙ্গে ঘটনাস্রোত প্রবাহিত করেছেন, আবার কেউ নদীকেই করেছেন উপন্যাসের কেন্দ্রবিন্দু। মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন তাঁর বিখ্যাত উপন্যাস পদ্মানদীর মাঝি (১৯৩৬)। আবার একটিমাত্র মৌলিক উপন্যাস তিতাস একটি নদীর নাম (১৯৫৬) বিখ্যাত করেছে ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণকে। নদীকেন্দ্রিক হলেও দু-দশকের ব্যবধানে প্রকাশিত এ উপন্যাসদ্বয়ে বিষয়, জীবন-উপলব্ধি এবং জীবন-দৃষ্টিতে পার্থক্য নিশ্চিতরূপে বিদ্যমান । পদ্মা ও তিতাস-তীরবর্তী জনপদের সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক জীবন উপন্যাসদুটিতে এক ধরনের সাযুজ্য আনলেও উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ভিন্নতায় ঔপন্যাসিকদ্বয়ের স্বতন্ত্র মানসপ্রবণতা এতে প্রকীর্ণ রয়েছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2013 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.