উত্তর-ঔপনিবেশিক তত্ত্ব ও নজরুলসাহিত্য
Abstract
বর্তমান সময়ে জ্ঞানচর্চার ক্ষেত্রে উত্তর-ঔপনিবেশিক তত্ত্ব (Post-colonial Theory) গুরুত্বপূর্ণ বিশ্ববীক্ষা হিসেবে বিবেচিত। উপনিবেশকালীন এবং উপনিবেশ-উত্তর সাহিত্য- সংস্কৃতির মূলধারা অনুধাবনে এই তত্ত্ব বিশেষ প্রভাব বিস্তার করেছে। আত্মসমীক্ষা এবং প্রতিরোধী চেতনাই উত্তর-ঔপনিবেশিক তত্ত্বের মৌল বৈশিষ্ট্য। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধী চেতনা, কেন্দ্র ও প্রান্তের সম্পর্ক নির্ণয়, প্রতিবাদী নারীভাবনা, মিথ- পুরাণের নবনির্মাণ, নিম্নবর্গ সম্পর্কে সচেতনতা, স্বদেশপ্রেম ও দেশজ প্রকৃতিলগ্নতা এবং আপসহীন দ্রোহচেতনাই হচ্ছে উত্তর-ঔপনিবেশিক তত্ত্বের প্রধান প্রধান দিক। উত্তর- ঔপনিবেশিক তত্ত্বের আলোকে কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) সাহিত্যকর্ম বিশ্লেষিত হলে, ভিন্ন এক নজরুলকে আবিষ্কার করা সম্ভব। তবে নজরুলসাহিত্যে অনুপ্রবেশের পূর্বে উত্তর-ঔপনিবেশিক ডিসকোর্সের তাত্ত্বিক পরিচয় ও সাহিত্যে তার প্রয়োগবৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আবশ্যক বলে বিবেচনা করি।
Downloads
Downloads