অনিলার পিতৃক্ষুধা

DOI: https://doi.org/10.62328/sp.v51i3.2

Authors

  • শোয়াইব জিবরান Bangladesh Open University Author

Abstract

কমলকুমার মজুমদার (১৯১৪-১৯৭)-এর অনিলা স্মরণে উপন্যাসটি গড়ে উঠেছে অনিলা চরিত্রকে কেন্দ্র করে, আরো সুনির্দিষ্টভাবে বললে, অনিলার পিতৃক্ষুধা (Father hunger)'কে কেন্দ্র করে । পিতৃক্ষুধা নিয়ে এ উপন্যাস রচনাকালে জ্ঞানজগত ছিল ফ্রয়েড-গুস্তাভবাদে আবর্তিত। সেখানে পিতৃকূটেষা (Father complex) কে ব্যাখ্যা করা হয়েছে যৌনচেতনার অনুষঙ্গে। আর তার সূত্র অনুসন্ধান করা হয়েছে পুরাণে। ফলে কন্যা-পিতার সম্পর্ককে বর্ণনা করা হয়েছে ইলেকট্রা কূটেষা (Electra complex) হিসাবে। কিন্তু কমলকুমারের অনিলা স্মরণে উপন্যাসের পিতা-কন্যা সম্পর্ক আশ্চর্যজনকভাবে স্বতন্ত্র আর প্রাগ্রসর চিন্তা-চেতনাবাহী । বর্তমান প্রবন্ধে অনিলা স্মরণের অনিলা চরিত্র বিশ্লেষণসূত্রে তার পিতৃক্ষুধার স্বরূপ আলোচনা করা হবে এবং সে সূত্রে এ মানবীয় সম্পর্কের পরিণতি তুলে ধরা হবে।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2014-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

অনিলার পিতৃক্ষুধা . (2014). সাহিত্য পত্রিকা, 51(3), ২৯-৩৭. https://doi.org/10.62328/sp.v51i3.2