জহির রায়হানের ছোটগল্পে মধ্যবিত্তজীবন

DOI: https://doi.org/10.62328/sp.v52i1.9
Crossmark

Authors

Abstract

একজন গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক জহির রায়হান (১৯৩৩-১৯৭২)। আপাদমস্তক শিল্পী এবং সর্বক্ষণ সৃষ্টির প্রেরণায় নিয়োজিত জহির রায়হান চলচ্চিত্র এবং সাহিত্যে ছিলেন সমান সক্রিয়। সমাজসচেতন এই কথাসাহিত্যিকের রচনার হাতেখড়ি ছোটগল্পের মাধ্যমে। তাঁর প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয় ১৯৬২ সালে। নাতিদীর্ঘ সাহিত্যজীবনে এই ঋদ্ধ কথাসাহিত্যিক উপন্যাসের পাশাপাশি রচনা করেছেন সার্থক ছোটগল্প। জহির রায়হানের গল্পগুলোতে মানবজীবনের বিচিত্র বিষয়বস্তুকে সহজবোধ্য এবং প্রাঞ্জলরূপে উপস্থাপন করা হয়েছে। শহরকেন্দ্রিক মধ্যবিত্তজীবনের নানারূপ জটিলতা তাঁর ছোটগল্পে বিধৃত হয়েছে ভিন্নমাত্রিক রূপে। নিখুঁত এবং নিটোল উপস্থাপনায় গল্পগুলোতে বিদ্যমান জনজীবন এবং সমাজ যেন যথাযথ অবয়বে চিত্রিত। বাঙালির জাতীয় জীবনে সংঘটিত প্রায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন এবং প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ বিষয়গুলো স্থান লাভ করেছে তাঁর রচিত গল্পে। মানুষ এবং তার চারপাশের পরিবেশই তাঁর গল্পের মুখ্য বিষয়। মধ্যবিত্ত চরিত্রের অন্তর্লোকে আলো ফেলে দূরদর্শী এই লেখক তুলে এনেছেন তাদের আবেগ-অনুভূতি, ব্যক্ত-অব্যক্ত নানা সমস্যা-সংকট, পাওয়া-না-পাওয়ার ইতিবৃত্ত। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2014-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

জহির রায়হানের ছোটগল্পে মধ্যবিত্তজীবন . (2014). সাহিত্য পত্রিকা, 52(1), ২১১-২২৩. https://doi.org/10.62328/sp.v52i1.9

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%