শতাব্দ-সন্ধির দিশারী কবি : খোন্দকার আশরাফ হোসেন

DOI: https://doi.org/10.62328/sp.v52i1.5
Crossmark

Authors

Abstract

কবিতার বার্ধক্য নেই, কেবল বিবর্তন আছে। 'গতকাল আজকের হাত ধরে চুমু খেয়ে' বিদায় নেবে — এই অনিবার্য। সময় শূন্য থাকে না কখনো, প্রান্তর যেমন থাকে না নিষ্কর্ষিত। বিশ্বযুদ্ধের পোড়া জমিতেও জন্ম নেয় নতুন দর্শন, নতুন কবিতা। কিন্তু যে কোনো সংক্রান্তিই যুযুৎসাতাড়িত, বিবাদবিসংবাদে সংঘাতপূর্ণ; জটিল ও অনম্য। বিংশ ও একবিংশ শতাব্দীর মাঝামাঝি এমনি এক সংক্রান্তির সজ্ঞাবান, ধীমান কবি খোন্দকার আশরাফ হোসেন (১৯৫০-২০১৩)। তিনি যেন শতাব্দ-সন্ধির ত্রিকালদর্শী নিরাসক্ত সঞ্জয় — একসাথে দেখেছিলেন আধুনিক কবিতার অস্তগমন ও উত্তরাধুনিক কবিতার সূর্যোদয়। অথচ তাঁকে বলা যাবে না আধুনিক কবিতার উত্তরসূরি; তিনি নন উত্তরাধুনিকদের পথিকৃৎ। এই দুইয়ের জটিল সন্ধিক্ষণে বাংলা কবিতায় তাঁর উপনায়ন এবং স্থিরপ্রাজ্ঞ উপস্থিতি। সংক্রান্তির ঝঞ্ঝা ও রৌদ্রে দীপিত তাঁর কবিতা অথচ স্বকীয়তায় অনন্যনির্ভর।  

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2014-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

শতাব্দ-সন্ধির দিশারী কবি : খোন্দকার আশরাফ হোসেন . (2014). সাহিত্য পত্রিকা, 52(1), ১২৭-১৫৬. https://doi.org/10.62328/sp.v52i1.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%