প্রকরণবাদী সাহিত্যতত্ত্ব

DOI: https://doi.org/10.62328/sp.v52i1.2
Crossmark

Authors

Abstract

প্রতীচ্য সাহিত্যতত্ত্বে প্রকরণবাদ (Formalism) বলতে প্রধানত রুশ প্রকরণবাদকেই বোঝায়। এই তত্ত্বের লক্ষ্য ছিল সাহিত্যের পঠন-পাঠনকে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র ভিত্তির উপর দাঁড় করানো এবং স্বকীয় শৃঙ্খলায় কাঠামোবদ্ধ করা। এলিয়টের চিন্তায় ছিল যে কবির নিকট থেকে কবিতার দিকে মনোযোগ ফিরিয়ে আনা' সেটি প্রকরণবাদে অবলম্বিত হয়। এর আগে উনিশ শতকের শেষার্ধে প্রাধান্য লাভ করেছিল প্রত্যক্ষবাদী সাহিত্যচিন্তা, যেখানে বিবেচ্য হত সাহিত্যকর্মের উৎস ও সৃষ্টির ইতিহাস। গুরুত্ব পেত জীবনীর বর্ণনা, কবির ধারণার তথ্য ইত্যাদি। এর ফলে সাহিত্য-সমালোচনায় সাহিত্যগুণ ক্ষুণ্ন হতে থাকে । সাহিত্যের ইতিহাসকারেরা হয়ে ওঠেন ‘মনোবিজ্ঞান, রাজনীতি, দর্শনের মধ্যে সীমিত রীতিনীতি ভিত্তিক' সাহিত্যের উপস্থাপক মাত্র। এরই বিপরীতে প্রকরণবাদীরা সাহিত্যের তাত্ত্বিক ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘবদ্ধ হন। ১৯১৪ সনে রুশ লেখক ভিক্টর শক্লোভস্কি ভবিষ্যবাদী ইশতেহার প্রকাশ করেন - The Resurrection of the Word' প্রবন্ধ যা রুশ প্রকরণবাদের সূচনা ঘটায়। অবশ্য এই সূচনা ও এর বিকাশের ধারাটি ১৯৩০ সনে সমাপ্ত হয়ে যায় যখন ট্রটস্কি তাঁর Literature and Revolution গ্রন্থে প্রকরণবাদকে সমালোচনা করে একটি অধ্যায় রচনা করেন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2014-10-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রকরণবাদী সাহিত্যতত্ত্ব . (2014). সাহিত্য পত্রিকা, 52(1), ৫৯-৮৯. https://doi.org/10.62328/sp.v52i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%