সামষ্টিক ভাষাবোধের ব্যাকরণ ও রবীন্দ্রনাথের বাংলা ব্যাকরণের রূপকল্প
Abstract
কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা ও ব্যাকরণগত উপাদান বিশ্লেষণে বস্তুনিষ্ঠ ও প্রয়োগবাদী ছিলেন। এই বস্তুনিষ্ঠা ও বিজ্ঞানমনস্কতার ছায়াপাত ঘটেছে তাঁর শব্দতত্ত্ব (১৯০৯) গ্রন্থের বিভিন্ন প্রবন্ধের অবয়বে যেখানে তিনি বাংলা ভাষার বিবিধ ব্যাকরণিক উপাদানের গাঠনিক বর্ণনা দিয়েছেন। আটপৌরে বাঙালি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষিক উপাদানসমূহ (সংস্কৃত ও বিদেশী শব্দাবলিসহ) কিভাবে দীর্ঘদিনের পরিচর্যার দ্বারা বাংলা ভাষার ছাঁচ কাঠামোর কল্যাণে বাংলা হয়ে উঠেছে তারই একটি রূপরেখা তিনি এ গ্রন্থে উপস্থাপন করেছেন। অর্থাৎ বাংলা ভাষার অন্তর্নিহিত একটি নিজস্ব কাঠমো আছে যার দ্বারা প্রকৃত বাংলা ব্যাকরণ রচনা সম্ভব — এই সত্যটির দিকেই তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2012 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.