লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান ও নজরুল সংগীত

DOI: https://doi.org/10.62328/sp.v52i2.10
Crossmark

Authors

Abstract

চর্যাপদ থেকে শুরু করে সাম্প্রতিক কালের বাংলা গান পর্যন্ত বিভিন্ন সংগীত রচয়িতাদের মধ্যে কাজী নজরুল ইসলামের গানে বিষয়ের যে বৈচিত্র্য, তা অন্য কারো গানে নেই বললে অত্যুক্তি হয় না। বাংলা গানের বিকাশ ও সমৃদ্ধির ধারায় অন্যতম প্রধান হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং কাজী নজরুল ইসলাম। এছাড়াও বাংলা গানকে যাঁরা সমৃদ্ধ করেছেন, নতুন সুর ও রীতির প্রবর্তন করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – রামপ্রসাদ সেন, রামনিধি গুপ্ত, দাশরথি রায়, হাসন রাজা, লালন ফকির, কাঙাল হরিনাথ, গগন হরকরা, রাধারমণ, বিজয় সরকার প্রমুখ। এঁদের প্রত্যেকের গানেই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। গানের বিষয়, সুর ও আবেদনে রয়েছে স্বকীয়তা। রামপ্রসাদ শুধু শ্যামাসংগীত রচনা করেছেন। হাসন রাজা, লালন ফকির লোকসংগীত বা বাউল গান রচনা করেছেন। বিজয় সরকারের গানের বিষয় আধ্যাত্মিকতা ও বিচ্ছেদী। এঁদের প্রত্যেকের গানই প্রধানত একটি বিষয় নির্ভর করে রচিত। ব্যতিক্রম রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ ও রজনীকান্ত। 

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান ও নজরুল সংগীত . (2015). সাহিত্য পত্রিকা, 52(2), ১৪৭-১৮৭. https://doi.org/10.62328/sp.v52i2.10