সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ছোটগল্পে নদী-দর্শনের পাঠ বিশ্লেষণ

DOI: https://doi.org/10.62328/sp.v52i2.8
Crossmark

Authors

Abstract

সৈয়দ ওয়ালীউল্লাহ্ ছোটগল্পে ব্যবহৃত নদী-অনুষঙ্গ মূলত একের মধ্যে বহুভাবে নদীকে দেখা। নদী নিয়ে আমাদের প্রত্ন-ধারণাসমূহ তাঁর গল্পসূত্রে নতুনভাবে মূল্যায়িত হয়। যেখানে নদী শুধু নদী হয়ে থাকে না, হয়ে ওঠে জীবনসূচক; কখনো আবার জীবনের আখ্যান-চিহ্ন। তাই প্রবন্ধের শিরোনামায় ‘নদী-দর্শন' শব্দযুগলটি বিশেষভাবে নদীকে দেখা ও একই সাথে নদীর দার্শনিক রূপ অনুধাবনের প্রয়োজনে গৃহীত হয়েছে। ওয়ালীউল্লাহ্ তাঁর বহুস্তরবিশিষ্ট শিল্পপ্রকৌশলে আমাদের অনুভবে নদীকে বিশেষ মাত্রায় দ্যোতিত করেন। তাঁর পরিবেশনা-কৌশল আমাদের সামনে বর্ণিল ও বিচিত্র জীবন-নাট্যের পর্দা তোলে। এই জীবন-নাট্যের বিশাল উন্মুক্ত মঞ্চে যে কুশীলবদের আগমন ঘটে নদী শুধু এদের জীবন-রথই নির্দেশ করে না কখনও কখনও ফুটিয়ে তোলে বিমূর্ত মনোপথেরও মূর্ত প্রতিচ্ছবি। ওয়ালীউল্লাহ্ কৃতিত্ব এখানেই যে, তাঁর গল্পের গতিপথ নদীকে অনুসরণ করে বিকশিত নয়, বরং অনেক বেশি জীবন-আশ্রিত হয়ে নদীর মতো রূপান্তরিত। তাই এদের কাহিনি-বিন্যাস ও চরিত্র-সৃজন থেকে শুরু করে, বিভিন্ন অলংকারে কিংবা চিত্রকল্পে নদী প্রসঙ্গ এসেছে বারংবার। ওয়ালীউল্লাহ্র ছোটগল্প পাঠে শেষ পর্যন্ত এই বোধটি সক্রিয় থাকে যে, নদীর একটি দার্শনিক রূপ আছে। এই দার্শনিক রূপটিই ক্রমশ অনিবার্যভাবে হয়ে ওঠে সৈয়দ ওয়ালীউল্লাহ্র ছোটগল্পের অন্যতম প্রেরণা; যা একইসঙ্গে জাগ্রত থাকে বিভিন্ন চরিত্রের অস্তিতের প্রতীক হয়ে। গল্পকার এখানে নির্দিষ্ট ভূখণ্ডের আর্থ-সামাজিক সংস্কৃতিকে আত্মস্থ করে তাঁর গল্পের প্লট রচনা করেন। তিনি এই ভৌমিক অধিবাসীদের জীবনপ্রবাহের নানা দিক ও মনোবাস্তবতার শিল্পরূপায়ণ সম্পন্ন করেন আত্মজিজ্ঞাসার প্রণোদনায়। বর্তমান আলোচনা ওয়ালীউল্লাহ্র নদী-ভাবনার কোনো স্বয়ংসম্পূর্ণ আলোকপাত নয়; এই বিষয়ক চিন্তার একটি প্রস্তাব মাত্র। সৈয়দ ওয়ালীউল্লাহ্র দুটি গল্পগ্রন্থ নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প এই আলোচনার পর্যবেক্ষণ-সীমা; যদিও একথা অনস্বীকার্য যে, সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র সমগ্র সৃষ্টিতেই নদী এক বিশেষ স্থান জুড়ে রয়েছে। তাঁর শেষ দুটি উপন্যাস চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো প্রসঙ্গেও একথা বিশেষভাবে প্রযোজ্য; তবে তা স্বতন্ত্র আলোচনার বিষয় হতে পারে। বক্ষ্যমাণ প্রবন্ধের প্রতিপাদ্য প্রমাণের লক্ষ্যে সৈয়দ ওয়ালীউল্লাহ্ ছোটগল্পে নদীকে কীভাবে দেখেছেন তা আলোচনা করার পূর্বে দর্শন-শাস্ত্রে 'নদী' অভীধাটির তাৎপর্য বিবেচনা করা প্রয়োজন।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2015-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ছোটগল্পে নদী-দর্শনের পাঠ বিশ্লেষণ . (2015). সাহিত্য পত্রিকা, 52(2), ১১৯-১৩২. https://doi.org/10.62328/sp.v52i2.8

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%